শিরোনাম
◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, এগোচ্ছে নবম পে-স্কেল পরিকল্পনা

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০১ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে তিন স্কুলের ১৪ ছাত্রী করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট : শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

আক্রান্তদের মধ্যে ৪র্থ শ্রেণির দুজন, ৫ম শ্রেণির তিনজন, ৬ষ্ঠ শ্রেণির চারজন, ৭ম শ্রেণির দুজন, ৮ম শ্রেণির একজন, ৯ম শ্রেণির একজন ও ১০ম শ্রেণির একজন রয়েছেন। তারা সদর উপজেলার বাহাদুরপাড়া সরকারি বিদ্যালয়, সোনালী মৈশব ও হাজীপাড়া আাদর্শ উচ্চবিদ্যালয়ে পড়াশুনা করে।

জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়ে পড়ুয়া একজন ছাত্রী জ্বর-সর্দিতে আক্রান্ত হয়। এরপর আরও অনেকের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন ছাত্রী জ্বর-সর্দিতে আক্রান্ত হয়।

গত সোমবার থেকে বুধবার পর্যন্ত শিশু পরিবারের ২৫ ছাত্রীর নমুনা পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দেওয়া হয়। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৫ জনসহ মোট ১৪ ছাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত সবাই শিশু পরিবারের সদস্য।

ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক রিক্তা বানু বলেন, আক্রান্ত ১৪ ছাত্রীকে আমরা আলাদাভাবে রেখেছি। তাদেরকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা ভালো আছে।

ঠাকুরগাঁও সদর ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, যারা করোনায় আক্রান্ত হয়েছে তাদের আমরা আইসোলেশনে রেখেছি। তাদের দেখাশুনা করা হচ্ছে। সেই সঙ্গে আমাদের মিটিং হয়েছে সেখানে স্কুল বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত হয়নি। ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়