শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫০ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কার্গো হ্যান্ডেলিং সেবার মান বৃদ্ধির দাবি জানিয়েছে বিজিএমইএ

মো. আখতারুজ্জামান : [২] বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কার্গো হ্যান্ডেলিং সেবার মান বৃদ্ধির জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে।

[৩] বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি এসএম মান্নান (কচি)-এর নেতৃত্বে বিজিএমইএ’র একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান।

[৪] আলোচনাকালে তারা বলেন, রপ্তানি কার্গো স্ক্যানিং করার প্রক্রিয়াকে গতিশীল করার জন্য বিমান বন্দরে পর্যাপ্ত সংখ্যক ইডিএস মেশিন স্থাপন করা জরুরি। পাশাপাশি, বিমান বন্দরে বিদ্যমান ইডিএস মেশিনগুলোও যাতে সবসময় সচল থাকে, সেজন্য সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করার উপরও জোর দেন, যেহেতু প্রযুক্তিগত ত্রুটির কারনে স্ক্যানিং প্রক্রিয়া প্রায়ই বাধাগস্ত হয়।

[৫] বিজিএমইএ নেতারা আরও বলেন, কার্গো ভিলেজে স্থান সংকুলান না হওয়ায় অনেক সময় পণ্য বিমান থেকে নামিয়ে খোলা জায়গায় রাখার ফলে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়। এছাড়াও যথাস্থানে চিহ্নিত করে না রাখার কারণে পণ্য সহজে খুঁজে পাওয়া যায় না। এ সমস্যা সমাধানে বিমান হতে পণ্য নামানোর পর যত তাড়াতাড়ি সম্ভব কেনোপির ভেতর পণ্য নিয়ে আসা ও পণ্য সহজে খুঁজে পাওয়ার জন্য যথাস্থানে চিহ্নিত করে রাখার নির্দেশনা প্রদানের জন্য মাননীয় প্রতিমন্ত্রীকে তারা অনুরোধ জানান।

[৬] আলোচনাকালে তারা বলেন যে, পণ্য চালানগুলো খোলা আকাশের নিচে না রেখে বিজিএমইএ’র গুদাম/ ক্যানোপি’তে যথাসম্ভব রাখা প্রয়োজন। সকল গুদাম ও ক্যানোপি’তে সারিবদ্ধভাবে মাল রাখার ব্যবস্থা করা প্রয়োজন, যাতে করে অধিক পরিমান পণ্য সংরক্ষন করা যায়। গুদামের সংখ্যা বৃদ্ধির জন্যও তারা অনুরোধ জানান।
[২] বিজিএমইএ’র সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, পরিচালক মো. খসরু চৌধুরী এবং পরিচালক রাজিব চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। সম্পাদনা : ভিকটর রোজারিও

 

 

  • সর্বশেষ