শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুদান ও দক্ষিণ সুদানে বন্যায় বিপর্যস্ত শরণার্থী শিবির

মাকসুদ রহমান: [২] ভারী বৃষ্টিপাতে দক্ষিন সুদানে ১৮ রাজ্যের ১৩টিই বন্যায় আক্রান্ত হয়েছে। জাতিসংঘ জানায়, এতে আশ্রয়হীন হয়ে পড়েছে প্রায় ২ লাখ ৮৮ হাজার শরণার্থী ও বাসিন্দা। সংস্থাটির বরাতে আরো বলা হয়, প্রতিবেশী রাষ্ট্র সুদানে বন্যায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ২৬ হাজার মানুষ। আলজাজিরা

[৩] সুদানে হাজার হাজার শরণার্থীকে ক্যাম্পে থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছিল। পাশাপাশি কিছু শরণার্থী পার্শ¦বর্তী গ্রামগুলোতে আশ্রয় নেয়। বৃষ্টিতে প্লাবিত এলাকার শরনার্থীরা রাস্তায় আশ্রয় নিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, শরণার্থীদের এখন মানবিক সহায়তা প্রয়োজন।

[৪] সুদানের শরণার্থী বিষয়ক কমিশনার ইব্রাহিম মোহাম্মদ বলেছেন, শরণার্থী শিবিরের বাসিন্দারা আশ্রয়হীন হয়ে পড়েছে। আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি, তাদের জন্য নতুন বাসস্থানের প্রয়োজন।

[৫] সুদানে সাধারণত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বেশি বৃষ্টিপাত হয়। এতে প্রায়ই বন্যায় ফসল ও আবাসভূমি ক্ষতিগ্রস্থ হয়। গতবছর দেশটি মৌসুমি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় তিন মাস জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছিলো। জাতিসংঘের দেয়া তথ্য মতে, এতে ১৪০ জন মারা যাবার পাশাপাশি প্রায় ৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়