শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১০:০০ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেড়েই চলছে ভারতের আমদানি নির্ভরতা

মাকসুদ রহমান: [২] ২০৫০ সালে তৃতীয় বৃহৎ আমদানি নির্ভর দেশ হবে ভারত। বর্তমানে দেশটি বিশ্বের অষ্টম বৃহৎ আমদানি নির্ভর দেশ, বিশ্বের মোট আমদানির ২.৮ ভাগই আমদানি করে দেশটি। ধারণা করা হচ্ছে ২০৫০ সালে বিশ্ব বাজারের মোট আমদানির ৫.৯ ভাগই আমদানি করবে নরেন্দ্র মোদি সরকার। এর আগে ২০৩০ সালেই দেশটি বিশ্বেও চতুর্থ আমদানি কারকের বাজারে পরিণত হবে যেখানে বিশ্বের শতকরা ৩.৯ শতাংশ পন্য দেশটি আমদানি করবে। বিজনেস টুডে

[৩] ভারতের আমদানি বাড়ার পাশাপাশি অর্থ নীতিও বড় হবে। বর্তমানে দেশটি উৎপাদনেও বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনৈতিক দেশ। ২০৩০ সাল নাগাদ জার্মানিকে ছাড়িয়ে চতুর্থ স্থানে উঠে আসবে ভারত।

[৪] বিশ্বেও অর্থনীতির নেতৃত্ব দেয়া সাতটি দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং জাপানের জোট জি-৭ এর দাপট আগের তুলনায় অনেক কমে এসেছে। বৈশ্বিক উৎপাদন তালিকায় দেখা যায় ২০০০ সালে মোট বৈশ্বিক অর্থনীতির ৬৫ ভাগ তাদের হাতে থাকলেও ২০২০ সালে সেটা ৪৬ ভাগে নেমে এসেছে। অপর দিকে উদিয়মান সাত অর্থনৈতিক দেশ চীন, ভারত, রাশিয়া ব্রাজিল ইন্দোনেশিয়া, মেক্সিকো ও তুরস্কের ই-৭ এর দেশজ উৎপাদন বাড়ছে। ই-৭ এর দখলে ২০২০ সালে মোট অর্থনীতির ২৮ ভাগ চলে আসে যা ২০০০ সালে ছিল ১১ ভাগ। সম্পাদনা: ফাহমিদুল কবীর

  • সর্বশেষ
  • জনপ্রিয়