শিরোনাম
◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৮ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অজয় দাশগুপ্ত: সোহেল তাজ পরীমণিকে নিয়ে সংকীর্ণ মতামত দেওয়ার আগে মনে রাখবেন আপনি কার ছেলে

অজয় দাশগুপ্ত: কদিন ধরে সামাজিক মিডিয়ায় তাকে নিয়ে ট্রল চলছে। ব্যক্তিগত মানুষ হিসেবে তার ভুল বাংলা বানানে লেখা কথার গুরুত্ব যতোটা, তারচেয়ে বেশি এখানে অন্যকিছু। সেটা বলার আগে বলি, উপমহাদেশে শ্রীকৃষ্ণকে চেনেন না এমন মানুষ নেই। তাঁকে যারা ভগবান মানেন তারা যেমন চেনেন, যারা মানেন না তারাও চেনেন। অবতার রূপে পরিচিত ভগবান শ্রীকৃষ্ণের যদু বংশ ধ্বংস করেছিলো তার পুত্র শাম্ব। পুত্রের কারণে মহাভারতের যুদ্ধে পরাজিত হয়েছিলো বড় বড় বীরেরা। কৌরবদের ঘটেছিলো মৃত্যু ও পরাজয়।

উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস কী বলে? মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলো নাথুরাম গডসে, কিন্তু তাকে তার পুত্রের মতো কেউ অপমান করেনি। মোহাম্মদ আলী জিন্নাহ সবাইকে বশ করলেও কন্যারক পারেননি। দীনা জিন্নাহ লিখে বলেছেন, ‘সি হেইট হার ফাদার’। পাকিস্তানের জাতির জনকের কন্যা ভারত ছেড়ে যাননি পাকিস্তানে। ইন্দিরা গান্ধীর মতো অসাধারণ তেজী ও একাত্তরের পর অবিসংবাদিত নেতা হয়ে ওঠা প্রধানমন্ত্রী ভোটে হেরে জেলে যেতে বাধ্য হয়েছিলেন কনিষ্ঠ পুত্র সঞ্জয় গাঁধীর ভুলও উগ্র আচরণে।
দেশেই দেখুন। বেগম জিয়ার এই করুণ পরিণতি গৃহবন্দী বা কারাগারে থাকার জন্য দল বা শাসন যতোটা তারচেয়ে বেশি দায়ী পুত্র। পুত্রের কার্যকলাপ। সোহেল তাজ আপনি আমার কাছে ম্যাটার করেন না। পরীমণিকে নিয়ে কথা বলা বা সংকীর্ণ মতামত দেওয়ার আগে মনে রাখবেন আপনি কার ছেলে? যে মানুষটি সাদা হাফ হাতা সার্ট পুরনো কালো ফ্রেমের চশমায় উজ্জ্বল, যাঁর নেতৃত্বে এদেশের স্বাধীনতা ত্বরান্বিত ও নিশ্চিত হয়েছিললো তার একমাত্র পুত্র বডি বিল্ডার হতেই পারে। কিন্তু যা খুশি তা বলে ভুলভাল লিখে পিতার ইমেজ নিয়ে খেলা করতে পারে না। আপনার রুচিকে ধিক। তাজউদ্দীন আহমদের পুত্র কী এই সত্যটা মানেন? লেখক : কলামিস্ট

  • সর্বশেষ