শিরোনাম
◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৭ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নীতিমালা সংক্রান্ত পরামর্শ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আল আমিন: ময়মনসিংহ সদর উপজেলা কনফারেন্স রুমে আজ ২০ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এবং আরডিএসর বাস্তবায়নাধীন ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে কৃষক নেতৃত্বাধীন সমিতির সাথে অগ্রাধিকার ইস্যুতে স্থানীয় কর্তৃপক্ষদের নীতিমালা সংক্রান্ত পরামর্শ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সেলিনা পারভীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবীব,উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল হক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন খাতুন,বোররচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ সরকার,সিরতা ইউপি NC NC চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ।

অনষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি। সঞ্চালনায় ছিলেন আরডিএসর আঞ্চলিক সমন্বয়কারী উত্তম কুমার দত্ত রায়, সার্বিক তত্বাবধানে ছিলেন আরডিএসর জেলা সমম্বনয়কারী আব্দুল হাই।

কর্মশালায় তিনটি ইউনিয়নের ৮৭০জন কৃষকের ২৯টি গ্রুপের ২৯জন গ্রুপ প্রধান ও অ্যাসোসিয়েশনের ১১জন সদস্যসহ মোট ৪০জন অংশ গ্রহন করেন।

প্রধান অতিথি পরামর্শ মূলক বক্তব্য রাখতে গিয়ে প্রান্তিক পর্যায়ে সকল কৃষকদের প্রশিক্ষনের মাধ্যমে উন্নত প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার জন্য আহবান জানান। কৃষি এখন শিল্পে উন্নীত হয়েছে কৃষকরাও স্মার্ট হয়েছেন।

অন্যান্য অতিথিবৃন্দ কৃষকদের পাশে থাকার প্রতিশ্রতি ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ