শিরোনাম
◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

স্বপন দেব: [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

[৩] আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়কে দলীয় প্রতীক (নৌকা) জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী জেলা জাতীয় পার্টির সদস্য মিজানুর রবকে (লাঙ্গল) এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শ্রীমঙ্গল উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আফজল হক কে (ঘোড়া) ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক প্রেম সাগর হাজরা কে (আনারস) প্রতীক দেয়া হয়েছে।

[৪] প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন, উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন অফিসার তপন জ্যোতি অসীম।

[৫] শ্রীমঙ্গল উপজেলা পরিষদের এই উপ-নির্বাচনে আগামী ৭ অক্টোবর। উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ২ লাখ ৩৩ হাজার ১১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়