শিরোনাম
◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী ◈ কোচ বললেন অ‌ভিমা‌নের কিছু নেই, রোনা‌ল্ডোর জন‌্য দরজা খোলা, জিদান বললেন—এ বিদায় মেনে নেওয়া যায় না ◈ সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক ◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড়

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩২ বিকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডকে কটাক্ষ করে পাকিস্তানের পক্ষে টুইট করেছে ক্যারিবীয় ব্যাটিং জায়ান্ট ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক: [২] গত শুক্রবার রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগে নিরাপত্তা হুমকি মনে করে হঠাৎ করেই সফর বাতিল করেছে নিউজিল্যান্ড।

[৩] সফরে রাওয়ালপিন্ডি ও লাহোরে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল কিউইদের।

[৪] ভারতের এক পত্রিকার মাসখানেক আগের পুরনো খবরে ভয় পেয়ে সফর বাতিল করেছে নিউজিল্যান্ড এমনটিই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

[৫] বিশ্লেষকদের মতে, কিউইদের এমন কাণ্ডে পাকিস্তানের ক্রিকেট যেন ৬-৭ বছর পেছনে ফিরে গেছে। ফের নিরাপত্তা ইস্যুতে শঙ্কার মুখে পড়েছে আয়োজক হিসেবে পাকিস্তানের ভবিষ্যৎ।

[৬] এদিকে বাবর আজমদের এমন কঠিন সময়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে ক্যারিবীয় ব্যাটিং জায়ান্ট ক্রিস গেইল।

[৭] পাকিস্তানের পক্ষে টুইট করেছেন তিনি, যা পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের হৃদয় কেড়ে নিয়েছেন।

[৮] শনিবার এক টুইটবার্তায় গেইল লিখেছেন— ‘আমি কালই পাকিস্তান যাচ্ছি। আমার সঙ্গে কে যাচ্ছে?

[৯] গেইলের এই এক লাইনের টুইট হু হু করে ছড়িয়ে পড়ছে পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায়।

[১০] গেইলের টুইটটি পাকিস্তানের টুইটার ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে এখন। নেটিজেনদের মতে, ছোট্ট এই টুইটে নিউজিল্যান্ডকে ‘উচিত শিক্ষা’ দিয়েছেন গেইল।

[১১] গেইলের টুইটে রিটুইট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। দেশটির ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টরাও অংশ নিয়েছেন। টুইটটি গোটা ক্রিকেটবিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে।

[১২] রিটুইটে অভিজ্ঞ পাক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ লিখেছেন তোমাকে স্বাগতম গেইল। তুমি সত্যিকারের চ্যাম্পিয়ন। পাকিস্তানের পক্ষ থেকে তোমাকে জানাই ভালোবাসা।

[১৩] পাক পেসার মোহাম্মদ আমির লিখেছেন দেখা হবে কিংবদন্তি।

[১৪] সত্যি সত্যি গেইল পাকিস্তানে যাচ্ছেন? এমন প্রশ্নও উঠেছে। তবে বিশ্লেষকরা বলছেন, এমন টুইট করে গেইল নিরাপত্তার অজুহাত তুলে নিউজিল্যান্ডের সিরিজ বাতিল করার সিদ্ধান্তের কটাক্ষ করলেন। ক্রিকেটের ভেন্যু হিসেবে পাকিস্তানকে নিরাপদ প্রমাণ করার প্রয়াস নিয়েছেন গেইল। ক্রিকবাজ

  • সর্বশেষ