শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২২ বিকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুরে ব্যাটিং অনুশীলন করলেন তামিম

নিজস্ব প্রতিবেদক: [২] লম্বা সময় মিরপুর শের-ই-বাংলার সেন্টার উইকেটে ব্যাটিং করলেন তামিম ইকবাল। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক চোটের কারণে অনেক দিন মাঠের বাইরে ছিলেন। পুনর্বাসন শেষে রোববার (১৯ সেপ্টেম্বর) প্রথমবার ব্যাট হাতে অনুশীলন করলেন তামিম।

[৩] জাতীয় দলের ক্রিকেটারদের পদচারণায় কিছুদিন পরই মুখর হবে মিরপুরের হোম অব ক্রিকেট। বিশ্বকাপের আগে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন তারা। অনুশীলন চালিয়ে যাবেন তামিমও। তবে তিনি যাবেন নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে। গত ২০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ পর টি-টোয়েন্টি না খেলে দেশে ফিরে আসেন তামিম। হাঁটুর চোটে খেলেননি টি-টোয়েন্টি ক্রিকেট।

[৪] বিশ্রাম ছিলেন অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড সিরিজেও। বিশ্বকাপের আগে ফিট হয়ে যাওয়ার কথা ছিল তার। তাকে রেখে নির্বাচকরা বিশ্বকাপের দল সাজালেও তামিম প্রস্তুতির ঘাটতি ও পারিপার্শ্বিক অনেক বিষয় চিন্তা করে সরে দাঁড়ান।

[৫] বিশ্রামের সময় চলেছে তামিমের পুনর্বাসন প্রক্রিয়া। শুধুমাত্র ফিটনেস ট্রেনিং করতে পেরেছিলেন। আজ থেকে শুরু হলো তার স্কিল ট্রেনিং।নেট বোলার, বল থ্রোয়ার ও ট্রেনার হুমায়ুন কবির শাহীনের সহায়তা নিয়ে দীর্ঘক্ষণ সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেন তামিম। ২৩ সেপ্টেম্বর নেপাল যাওয়ার কথা রয়েছে তার।

[৬] ইপিএলের দল ভৈরহওয়া গ্ল্যাডিয়েটর্স তাকে দলে ভিড়িয়েছে। বিসিবির অনুমতিও পেয়েছেন তিনি। প্রতিযোগিতার চতুর্থ আসরের পর্দা উঠবে আগামী ২৫ সেপ্টেম্বর। চলবে ৯ অক্টোবর পর্যন্ত। ছয় দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

[৭] পূর্বের কমিটমেন্ট থেকে তামিম নেপাল প্রিমিয়ার লিগ মাতাতে যাচ্ছেন। তার ইচ্ছা ছিল নেপালে কয়েকটি ম্যাচ খেলে নিজেকে ঝালিয়ে নিয়ে বিশ্বকাপ মঞ্চে নামা। কিন্তু বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেও কমিটমেন্ট থেকে নেপালে যাচ্ছেন তিনি।

[৮] টি-টোয়েন্টি ফেরি করে বেড়ানো অনেক তারকা ক্রিকেটারই আসন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। বিশ্বকাপ জয়ী ক্রিকেটার লিয়াম প্ল্যাঙ্কেট রয়েছেন। আছেন ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, কেসরিক উইলিয়ামস, কোরি অ্যান্ডারসনের মতো ক্রিকেটার। আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ, শ্রীলঙ্কার উপুল থারাঙ্গাও খেলবেন হিমালয় কন্যার দেশে। পাকিস্তানের শহীদ আফ্রিদিরও খেলার কথা রয়েছে।

 

  • সর্বশেষ