শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী ৪ অক্টোবর যুক্তরাজ্য সরকার তাদের ভ্রমণব্যবস্থা পর্যালোচনা করবে, সবুজ তালিকায় থাকবে বাংলাদেশ: সাইদা মুনা তাসনিম

তাপসী রাবেয়া: [২] ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, [২] রেড লিস্ট থেকে বাদ দেওয়ার ঘোষণা বাংলাদেশের জন্য সুসংবাদ।

[৩] করোনা পরিস্থিতিতে যুক্তরাজ্যের ভ্রমণসংক্রান্ত ‘লাল’ তালিকা থেকে বাংলাদেশসহ আটটি দেশের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ইংল্যান্ডে প্রবেশের ক্ষেত্রে স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর ভোর চারটায় এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া আগামী ৪ অক্টোবর যুক্তরাজ্যের ভ্রমণব্যবস্থার পর্যালোচনায় বাংলাদেশ সবুজ তালিকার অন্তর্ভুক্ত হবে বলে আশা করছে ঢাকা।

[৪] যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের ক্রমাগত ও কার্যকর কূটনৈতিক প্রচেষ্টার ফলে বাংলাদেশের ব্যাপারে এই ইতিবাচক সিদ্ধান্ত এসেছে।

[৫] এদিকে যুক্তরাজ্যের রেড লিস্ট থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ার ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। হাইকমিশনার বলেছেন, এটি বাংলাদেশের ব্যবসায়ী ও ভ্রমণকারীদের জন্য সুসংবাদ। টুইটারে এমন উচ্ছ্বাস প্রকাশ করেন হাইকমিশনার।

[৬] ‘লাল’ তালিকা থেকে বাদ যাওয়া বাংলাদেশ ছাড়া অন্য সাতটি দেশ হলো পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, তুরস্ক, ওমান, মিসর ও কেনিয়া। ‘হলুদ’ তালিকায় যাওয়ার অর্থ হলো বাংলাদেশসহ অন্য দেশগুলোর যেসব ভ্রমণকারীর যুক্তরাজ্য অনুমোদিত করোনার টিকার পূর্ণ ডোজ নেওয়া আছে, তাঁদের ইংল্যান্ডে গিয়ে আর ১০ দিনের হোটেল কোয়ারেন্টিন করতে হবে না।

[৭] তবে এই ভ্রমণকারীদের ইংল্যান্ডে পৌঁছানোর পর দ্বিতীয় দিন বা তার আগে তাঁদের একটি কোভিড-১৯ প্রি-ডিপারেচার পরীক্ষা ও কোভিড-১৯-এর পরীক্ষা করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়