শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উল্লাপাড়ায় ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের যোগাযোগ বন্ধ

রায়হান আলী: [২] সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ীমোহনপুর রেল স্টেশনের মাঝামাঝি এলাকার ৩২ নং রেল সেতুর পাশে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে।

[৩] উল্লাপাড়া স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ‘রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুরের দিকে যাবার সময় ওই এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ আছে।

[৪] তিনি আরও জানান, ট্রেনটি উদ্ধারে ঘটনাস্থলে যাচ্ছে একটি লাইট ইঞ্জিন। ইঞ্জিনটি দিয়ে বিকল ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে নিয়ে আসা হবে। এরপরই স্বাভাবিক হবে এই রুটে ট্রেন চলাচল।

  • সর্বশেষ