শিরোনাম
◈ মোবাইল ব্যাংকিংয়ে সন্দেহজনক লেনদেন ধরবে এআই, নজরে থাকবে অবস্থানও ◈ শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান ◈ বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা: মন্ত্রিসভায় অনুমোদন ◈ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১১ , ব্যাপক প্রাণহানির আশঙ্কা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সংকট মোকাবিলায় কক্সবাজারে আরও দুই ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করবে সরকার ◈ কানাডায় কঠোর অভিবাসন নীতি, ফেরত পাঠানোর তালিকায় ৯৬৮ বাংলাদেশি ◈ জুলাই জাদুঘরের ভাস্কর্য অপসারণে হেফাজতের দাবি, তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ◈ তারেক রহমানকে দিল্লির আমন্ত্রণ: কূটনৈতিক সৌজন্য, নাকি অন্য কোনো সমীকরণ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫১ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ইউপি নির্বাচনে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। ইতিমধ্যে উপজেলার চারটি ইউনিয়নের ৪২টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৫টি ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

[৩] উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল ইসলাম জানান, আগামীকাল ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত টেকনাফ উপজেলার চার ইউনিয়নে নির্বাচনে ২৫ চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ৬৮,ও সদস্য প্রার্থী হিসেবে ৩৩৭ জন পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই পরিপ্রেক্ষিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। চার ইউনিয়নে ৪২টি ভোটকেন্দ্রে ২৯৩টি ভোট কক্ষ রয়েছে।উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ১লাখ১৭হাজার ৬১৫জন।তার মধ্য নারী ৫৮ হাজার ৪৪০ ও ৫৯ হাজার ১৭৫ জন পুরুষ ভোটার রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে আপাতত সেন্টমার্টিন ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে।

[৪] তিনি আরো জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। সেইসব কেন্দ্রে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চান তিনি।

[৫] এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন,পুলিশের তদন্তে ৪২টি কেন্দ্রের মধ্যে ৩৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়