শিরোনাম
◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৭ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তান থেকে একমাত্র ইহুদি নাগরিক জেবুলনকে সরিয়ে নেওয়া হল প্রতিবেশি একটি দেশে

রাশিদুল ইসলাম : [২] আফগানিস্তান ত্যাগ করতে চাননি ৬২ বছর বয়স্ক জেবুলন সিমেনতভ। তাকে বলা হয় তালিবানরা কিছু না করলেও আইএস বা আলকায়েদা মিডিয়া প্রচার পাওয়ার জন্যে তাকে অপহরণ করে মেরে ফেলতে পারে। গত কয়েক দশক ধরে জরাজীর্ণ সিনাগগে তিনি বাস করছিলেন। ডেইলি মেইল

[৩] মতি কাহানা নামে এক ইসরায়েলি-আমেরিকান ব্যবসায়ী আফগানিস্তান ত্যাগে জেবুলনকে রাজি করাতে সমর্থ হন। মতিরই একটি বেসরকারি নিরাপত্তা গ্রুপ বাসে করে জেবুলনকে সরিয়ে নেয় প্রতিবেশি দেশে এবং ওই বাসে তার জেবুলনের ২৯ জন প্রতিবেশি ছিল।

[৪] চলতি মাসের প্রথম সপ্তাহে এ ঘটনা ঘটে এবং তা ইসরায়েলের কান পাবলিক ব্রডকাস্টার তা সরাসরি প্রচার করে।

[৪] প্রতিবেশি দেশের একটি হোটেলে জেবুলন অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাকে সরিয়ে নেওয়ার জন্যে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হচ্ছে। নিউ ইয়র্ক পোস্ট

[৫] যুক্তরাষ্ট্র থেকে জেবুলনকে ইসরায়েলে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা হচ্ছে। তার স্ত্রী ও সন্তান ইসরায়েলে বাস করছে। কয়েক বছর ধরে জেবুলন তার স্ত্রীকে ইহুদি আইনে তালাক দিতে অস্বীকার করে আসছেন।

[৭] গত শতাব্দীতে আফগানিস্তানে ৪০ হাজার ইহুদি থাকলেও কয়েক দশক ধরে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে তাদের সংখ্যা প্রবলভাবে হ্রাস পায়। হিব্রু পাণ্ডুলিপিতে উল্লেখ আছে গত ১ হাজার বছর আগে থেকে আফগানিস্তানে ইহুদিরা বসবাস করে আসছিল।

  • সর্বশেষ