শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫০ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

এএ ফএ এম মমতাজুর: [২] বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার ছাতিয়ানগ্রাম রেল ষ্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

[৩] সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, শনিবার সকাল পৌনে ১০ টার সময় চিলাহাটী থেকে রাজশাহীগামী বরেন্দ্র আন্ত:নগর ট্রেন উপজেলার ছাতিয়ানগ্রাম রেল স্টেশন অতিক্রম করার সময় ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়।

[৪] বেলা ১১টায় এ দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ