শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৬ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে: কুয়াকাটায় পারিস্কার পরিচ্ছন্নতা ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

উত্তম কুমার: [২] পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত পারিস্কার পরিচ্ছন্নতা ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে শনিবার বেলা সাড়ে এগারোটায় মৎস্য অধিদপ্তর পটুয়াখালী ও ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ এর আয়োজন করে।

[৩] সাগর থেকে ভেসে আসা সৈকতে প্রায় এক কিলোমিটার প্লাস্টিক, ছেড়া জাল, পলিথিন ও নানারকম আর্বজনা অপসারন করা হয়েছে। এর আগে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পর্যটকসহ স্থানীয় ৪০ জন অংশগ্রন করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

[৪] এসময় কলাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, ইউএস এ আইডি ওয়ার্ল্ডফিস বাংলাদেশ ইকোফিস-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, সহকারি গবেষক মো.বখতিয়ার রহমান, কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক মিজানুর রহমানসহ গনমাধ্যমকর্মী, স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও পর্যটকরা উপস্থিত ছিলেন।

[৫] ইউএস এ আইডি ওয়ার্ল্ডফিস বাংলাদেশ ইকোফিস-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সাগর পরিচ্ছন্ন থাকলে বাড়বে জীববৈচিত্র্য, বাঁচবে সাগরের প্রানিকূল। নদী ও সাগরকে প্লাস্টিক, ছেড়া জাল, পলিথিন, রাসায়নিক দ্রব্যাদিসহ নানারকম আর্বজনা মুক্ত করতে সদা সচেষ্ট। আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস-২০২১ উপলক্ষে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়