শিরোনাম
◈ রোহিঙ্গা ইস্যুতে নতুন কৌশল, আন্তর্জাতিক চাপেই সমাধান খুঁজছে বাংলাদেশ ◈ ভারতের বাংলা‌দেশ সফর নিশ্চিতে সরকারের সহায়তা চাইলো বিসিবি ◈ ফজলুর রহমানের কাঁধে এবার নতুন দায়িত্ব ◈ তারেক রহমানের ব্রিকস আমন্ত্রণ নিয়ে প্রশ্ন, এড়িয়ে গেলেন জয়সওয়াল ◈ প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, মুখ খুললেন সেই তরুণী (ভিডিও) ◈ সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ডলারের শক্তিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নিশ্চিত ভেবেছিলেন, ‘মায়ের নাম্বারটা লেখেন’ বলার পর যা ঘটল ◈ শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, জানাল ভারত সরকার

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৭ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি ফুচকা খেয়ে খুশি বৃটিশ ডেপুটি হাইকমিশনার, ছবি পোস্ট করলেন টুইটারে 

নিউজ ডেস্ক: বাংলাদেশের মজাদার সব খাবারে মজেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। সম্প্রতি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি খেয়ে মুগ্ধ হয়েছেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। তিনি বাকরখানি খাওয়ার ছবিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। মানবজমিন

ওদিকে, বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকার মিষ্টি দই খেয়ে মুগ্ধ হয়েছেন। রাষ্ট্রদূত নিজেই হাড়িভর্তি লোভনীয় দইয়ের ছবি টুইটারে পোস্ট করে জানান, মাত্র ১০ সেকেন্ডে এক হাঁড়ি দই সাবাড় করেছেন তিনি! উক্ত দুটি খবর প্রকাশিত হওয়ার পর এ নিয়ে বাংলাদেশের নেটিজেনদের অনেককেই নিজ দেশের খাবার নিয়ে গর্ব করতে দেখা যায়।

যাই হোক। নরওয়ের রাষ্ট্রদূত এবং জার্মান রাষ্ট্রদূতের সাথেই যেনো এবার পাল্লা দিলেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল। তিনি নিজেই টুইটারে ফুচকা খাওয়ার দুটি ছবি পোস্ট করে লিখেছেনঃ

"অবশেষে সুস্বাদু বাংলাদেশি ফুচকা খেয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি গুগলে (ফুচকা) বানানটা দেখে নিয়েছি।" এছাড়া ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকেও তাদের ডেপুটি হাইকমিশনারের দুটি ছবি পোস্ট করে লেখা হয়েছেঃ

"ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেলের প্রথম ফুচকা খাওয়া। তিনি খুব মজা পেয়েছেন।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়