শিরোনাম
◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৯ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে নিরাপদ সড়কের দাবিতে অভিনব কায়দায় প্রতিবাদ ও মানববন্ধন

মোঃআদনান হোসেন: ধামরাইয়ে নিরাপদ সড়কের দাবিতে অভিনব কায়দায় তীব্র প্রতিবাদ, ও মানববন্ধন হয়।

শুক্রবার সকাল ১০ঃ৩০ এ ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা স্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখা। এসময় সামাজিক,পরিবেশবাদী ও সাংবাদিক সংগঠন এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সড়কে বেপরোয়া গতিতে চলে সেলফি, নিলাচল পরিবহণ বন্ধের দাবি জানান বক্তারা।

এসময় বেপরোয়া গতিতে সেলফি পরিবহণ মানববন্ধন স্থলে পৌঁছাতে বিক্ষোভকারীরা পরিবহন টির গতিরোধ করেন ও প্রতিবাদ জানান। প্রতিবাদ ওভার টেকিং করে পরিবহণটি চলে যেতে চাইলে নিসচা ধামরাই শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইমরান হোসেন রাস্তায় শুয়ে পড়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানান।

মানববন্ধনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে, সাধারন সম্পাদক দেওয়ান নজরুল ইসলাম এর সঞ্চলনায় বক্তব্য রাখেন ধামরাই সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাবুদ্দিন, নিসচা ধামরাই শাখার প্রতিষ্ঠা সভাপতি নাহিদ মিয়া, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক আদনান হোসেন,নাগরিক ফোরামের আহবায়ক সাংবাদিক মাহমুদ ইকবাল,

সবুজ আন্দোলনের ধামরাই উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এম শাহীন আলম, অঙ্কুর পরিবারের সভাপতি মঞ্জুরুল হক রনি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ