শিরোনাম
◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত ◈ সম্প্রচারস্বত্ব থে‌কে ভারত এক ম্যাচে পায় ৬৮ কোটি টাকা, পাকিস্তানের এক কোটিরও কম  ◈ অপহরণের পর বিক্রি করতে ব্যর্থ, যেভাবে শিশু বায়জিদকে উদ্ধার করা হলো ◈ অজুহাত দেখিয়ে বাংলাদেশ দল ছে‌ড়ে চ‌লে যাওয়া শন টেইট এখন পাকিস্তানের কোচ  ◈ জল্পনার অবসান, দিল্লির কোচ সৌরভ গাঙ্গু‌লি ◈ ইউরোপের স্বপ্নে দালালের ফাঁদ, ঋণ-প্রতারণায় বিপর্যস্ত বাংলাদেশিরা ◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৯ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপগঞ্জে মসজিদের ভেতর থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মসজিদের ভেতর থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাগোনিউজ২৪

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া জামে মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত শরীফ মিয়া (২০) ​উপজেলার বিরাবো খালপাড় এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোরে নামাজ পড়তে গিয়ে মসজিদের ভেতরে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পান তারা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, গভীর রাতের কোনো এক সময় এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ