শিরোনাম
◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৩ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবির হল ৫ অক্টোবর খোলার সুপারিশ অনুমোদন দিলো একাডেমিক কাউন্সিল

শরীফ শাওন: [২] ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শনিবার সিন্ডিকেট সভায় চূড়ান্ত অনুমোদন পেলে হল খুলে দেওয়া যাবে। প্রথমে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যায়ের পরিচয়পত্র ও শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র থাকার শর্ত দেওয়া হয়।

[৩] বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলে ভার্চুয়াল সভায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও সেমিনার গ্রন্থাগারগুলো ২৬ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়ার সুপারিশও অনুমোদন দেওয়া হয়েছে। এর আগের বুধবার রাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় হলসহ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও সেমিনার গ্রন্থাগারগুলো খোলার সুপারিশ জানানো হয়।

[৪] ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রব্বানী জানান, শর্ত সাপেক্ষে শিক্ষার্থীদের ৫ অক্টোবর সকাল ৮টা থেকে হলে আনা হবে। গ্রন্থাগারগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

 

  • সর্বশেষ