শিরোনাম
◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উদ্ভাবনের সংস্কৃতি বাড়াতে নতুন আইডিয়া বাস্তবায়নে গুরুত্বারোপ: শিক্ষামন্ত্রী

শরীফ শাওন: [২] তরুণ প্রজন্ম আগামীর নেতৃত্ব দিবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, তাদের বুদ্ধিমত্তা ও আইডয়িা দেশকে সমৃদ্ধ করবে এবং আমাদের নতুন পথ দেখাবে। চতুর্থ শিল্প বিপ্লব এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা কাজে লাগানোর জন্য তরুণ প্রজন্মকে তৈরি করতে হবে। নেতৃত্বের ভূমিকা রাখবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

[৪] বুধবার রাতে ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি বলেন, নতুন আইডিয়া ছাড়া কোন দেশ এগোতে পারে না শিক্ষা, কৃষি, অর্থনীতি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আনতে তরুনদের নতুন আইডিয়া বাস্তবায়নের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে।

[৫] দীপু মনি বলেন, আইডিয়া প্রতিযোতা তরুণদের নতুন উদ্ভাবনে উৎসাহিত করার পাশাপাশি দেশে স্টার্টআপ সংস্কৃতির বিকাশ ত্বরান্বিত হবে। কর্মক্ষেত্রের গবেষক এবং অনুশীলনকারীদের একত্রিত করতে সহায়তা করবে। এতে আগামীর সেবা খাতগুলোর সমস্যা সমাধানের উপায় চিহ্নিত করার পথ উন্মুক্ত হবে। খাতসমুহের বিদ্যমান সমস্যা কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, তথ্য বিশ্লেষণ এবং ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমাধানের উপায় বের করা সম্ভব হবে।

[৬] ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের কারণে সব খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আইডিয়া প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় ও শিল্প কারখানার মধ্যে যোগসূত্র স্থাপন করতে সহায়তা এবং গবেষণার মাধ্যমে নাগরিক সমস্যার সমাধানে সহায়ক হবে।

 

  • সর্বশেষ