শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৯ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি সঞ্চারকারী আটক

সুজন কৈরী: [২] রাজধানীর উত্তরা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ত্রাস সৃষ্টি ও জনমনে ভীতি সঞ্চার করার অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃতের নাম- মেজবাহ উদ্দিন সরকার ওরফে রুবেল (৪৪)।

[৩] বুধবার উত্তরা পশ্চিম থানাধীন ৭নম্বর সেক্টরের ১২/এ রোডের ৩ নম্বর হাউজের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করে র‌্যাব-১ এর একটি দল। এ সময় আটককৃতের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি, ১টি পিস্তল বক্স, ২টি পিস্তল কভার, ১টি পিস্তলের লাইসেন্স, ২টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

[৪] র‌্যাব-১ জানিয়েছে, ব্যাটালিয়নের সাইবার মনিটরিং সেল ভার্চুয়ালি অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ করে থাকে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মেজবাহ উদ্দিন সরকার রুবেল নামক একটি সন্দেহমূলক আইডি সনাক্ত করা হয়। ওই আইডিতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির কিছু স্থিরচিত্র দেখা যায়। এ বিষয়ে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং সাইবার পেট্রোলিং চালায়। এরই প্রেক্ষিতে মেজবাহ উদ্দিনকে আটক করা হয়।

[৫] র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্) এএসপি নোমান আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি র‌্যাবকে জানিয়েছেন, দেহরক্ষী পলাতক ফারুকসহ অজ্ঞাতনামা আরও ২ জনকে নিয়ে উত্তরা পশ্চিম থানা ও টঙ্গীসহ বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, জনমনে ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করেন মেজবাহ।

[৬] তিনি এলাকায় আধিপত্য বিস্তারের জন্য অস্ত্র প্রদর্শন করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত আইডিতে আপলোড করেন। তিনি অবৈধভাবে অস্ত্রসহ ৩ জন দেহরক্ষী নিয়োগ করেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ