শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৮ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নরওয়ের পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয় বামপন্থী বিরোধী উইংয়ের

আসিফুজ্জামান পৃথিল: [২] তবুও গড়তে হবে জোট, দরকষাকষি চলছে। [৩] সোমবারের নির্বাচনে বড় সাফল্য পেয়েছে মধ্য-বামপন্থী দলগুলো। জোট গড়ার ব্যাপারে আলোচনায় প্রাধান্য পাচ্ছে জলবায়ু পরিবর্তন এবং বাড়তে থাকা সম্পদের বৈষম্য। নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন রক্ষণশলি প্রধানমন্ত্রী এরনা শোলবার্গ। তিনি ৮ বছর ক্ষমতায় ছিলেন। পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন লেবার পার্টির নেতা জোনাস গাহ্ স্টোয়েরে। রয়টার্স

[৪] সাম্প্রতিককালে তেল ও গ্যাস নির্ভর দেশটি খানিকটা বেকারত্বের সমস্যায় ভুগছে। এছাড়াও প্রভাব বেড়েছে পরিবেশবাদী পার্টিগুলোর। তবে দেশটিতে রাজনৈতিক দল অনেক বেশি থাকাকায় স্টোয়েরের পক্ষে একক সরকার গঠন সম্ভব হচ্ছে না। তিনি তেল উৎপাদন তদোটুকি কমানো হবে সে ব্যাপারেই দরকষাকষি করছেন। এএফপি

[৫] তিনি বলেন, ‘বৃহত্তম পার্টি হিসেবে, যেসব দল পরিবর্তন চায়, তাদের সঙ্গেই আমরা জোট বাঁধবো। নিশ্চিতভাবে কিছুক্ষেত্রে কর বাড়তে যাচ্ছে। তবে মোট বাজেটে খুব বেশি পরিবর্তণ আসবে না। বর্তমান সরকারের সিদ্ধান্তগুলোকে আমরা ছুড়ে ফেলে দেবো না।’

[৬] ৯৭ শতাংশ ভোট ঘণনার পর মধ্য-বামপন্থী ব্লক ৯৮টি আসন পেয়েছে। ৭০টি আসন পেয়েছে মধ্য-ডানপন্থী ব্লক। আর ১৭০টি আসনের বাকি দুটি পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়