শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের সময় ৭৪ শতাংশ বেড়েছে সন্দেহজনক লেনদেন : বিএফআইইউর প্রতিবেদন ◈ ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্পনসর ছাড়াই সব দেশের নাগরিকদের জন্য মিলবে দুবাইয়ের ৫ বছরের মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা ◈ ইংল‌্যা‌ন্ড টেস্ট দ‌লের কোচের জন্য ৯ জনের সংক্ষিপ্ত তালিকা, আছেন কারা ◈ কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ◈ স্থানীয় সরকার নির্বাচন: ১৫ দিন নতুন ভোটার নিবন্ধনের সুযোগ ◈ জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল: রাষ্ট্রপতি ◈ অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা ◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয়

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৩ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদী মানসিকতার অংশ, তারাই ফ্যাসিবাদী চর্চা করেছিলো: কাদের

খালিদ আহমেদ :[২] সরকারকে ফ্যাসিবাদী বলার আগে বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাহলে দেখতে পাবেন নিজেরাই ফ্যাসিবাদের উত্তরাধিকার বহন করছে এবং তাদের মাঝে বিরাজ করছে ফ্যাসিবাদী মানসিকতা।

[৩] সরকার নাকি ব্যর্থতা আড়াল করতে দমন-পীড়ন চালাচ্ছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়,গঠনমূলক সমালোচনাকে সরকার সবসময় স্বাগত জানায়।

[৪] তিনি বলেন বিএনপি এমন রাজনৈতিক দল, যারা গত তেরো বছরে সরকারের একটি সফলতাও দেখতে পায়নি,শুধু দেখেছে কথিত ব্যর্থতা।

[৫] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, সারাদেশে ২২টি ফ্লাইওভার, ২০টির মতে আন্ডারপাসসহ একাধিক উন্নয়নমূলক কাজ তাদের চোখে পড়ে না।

[৬] এসব উন্নয়ন দেখে আসলে বিএনপির গাত্রদাহ হয় বলেও মনে করেন ওবায়দুল কাদের।

[৭] আজকে শতভাগ বিদ্যুৎ সারাদেশে পৌঁছেছে, এটাও বিএনপির বিদ্বেষের কারণ উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন ২২২৭ ডলার মাথাপিছু আয়, এই বিস্ময়কর অগ্রগতি বিএনপির সহ্য হয় না।

[৮] সরকারের বিরুদ্ধে বিষোদগার করে বিএনপি নেতারা মনের শান্তি ও স্বস্তি খোঁজেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন কিন্তু তারা নিজেদের ব্যর্থতা চিহ্নিত করার কোন উদ্যোগ বা প্রয়াস চালান না।

[৯] কর্মী-সমর্থকদের ধাঁধার মধ্যে রেখে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চায় বিএনপি, সার্বক্ষণিক সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে অথচ তারা বলে তাদের কথা বলার সুযোগ নাকি কম আসছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন প্রতিদিন তাদের বক্তব্য পত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়ায় আসছে, সংসদে আসন সংখ্যা অনুযায়ী প্রাপ্ত সময়ের বেশি সময় দেওয়া হচ্ছে, তাও বলে কথা নাকি কম বলতে দেওয়া হচ্ছে?

[১০] কথা বলার সুযোগতো অবারিত ছিলো, বিএনপি মহাসচিব বাইরে চিৎকার করারও প্রয়োজন ছিলো না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব হিসেবে সংসদে গিয়ে কথা বলতে পারতো কিন্তু নির্বাচিত হয়েও সংসদে না গিয়ে ফখরুল সাহেব দ্বিচারিতা করেছেন।

[১১] আজ সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়