শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০১ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের বিভিন্ন দেশ শিশুদের অন্তত এক ডোজ টিকা দিচ্ছে

নাঈমুল হক: [২] যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশ ছাড়াও কানাডা ও চিলি শিশুদের টিকা দিচ্ছে।

[৩] যুক্তরাজ্যে ১২ থেকে ১৫ বছরের শিশুদের প্রথম ডোজ ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

[৪] ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) এর অনুমোদনে ১২-১৫ বছরের শিশুদের টিকা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

[৫] যুক্তরাষ্ট্রে মে মাসের প্রথম দিকে ১২ বছরের উপরের শিশুদের ফাইজারের প্রথম ডোজ দেওয়া হচ্ছে। গত জুলাই মাসে দেশটিতে শিশুদের মডার্ণার টিকা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র এখন ৬ বছরের উপরের বয়সীদের টিকা দেয়ার চিন্তাভাবনা করছে। আগামী বছরের শুরুতে দেশটিতে ৬ মাসের উপরের শিশুদের টিকা দিবে।

[৬] চীনে গত জুন মাস থেকে ৩ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়া হচ্ছে। এই বছরের শেষ নাগাদ তারা ৮০% শিশুদের ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা করেছে।

[৭] চিলি সম্প্রতি ৬ বছরের বেশি বয়সী শিশুদের টিকা দেয়ার অনুমোদন দিয়েছে। আগামী অক্টোবর থেকে ভারতে শিশুদের টিকা দেওয়ার কথা রয়েছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়