শিরোনাম
◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় পাটের আশানুরূপ ফলন, কৃষকের মনে খুশি

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশী জমিতে পাটের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভাল ফলনের পাশাপাশি বাজার দর নিয়েও খুশি কৃষক। কৃষকরা জানিয়েছে, এবারের মত প্রতিবছর বাজার দর অনুকূলে থাকলে আবারো সুদিন ফিরবে পাট চাষীদের। জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, পাট চাষ উৎসাহিত করার জন্য উন্নত জাতের পাট বীজ উৎপাদন সহ বিশেষ কর্মসূচী গ্রহন করা হয়েছে।

[৩] কৃষি অফিস ও সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, জেলার মেঘনা-তিতাস অববাহিকার বিস্তীর্ন ভূমি পাট চাষের জন্য খুবই উপযোগী। এক সময় এ জেলার প্রচুর পরিমাণ পাট উৎপাদিত হতো। জেলায় এবার ৩হাজার ৮৪০হেক্টর জমিতে পাটের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও আবাদ হয়েছে ৩ হাজার ৮৫৫ হেক্টর জমিতে। এর মধ্যে রয়েছে দেশী, তোষা, কেনাফ ও মেস্তা জাতীয় পাট। জেলায় এ বছর ৩৮ হাজার বেল পাট উৎপাদিত হয়েছে।

[৪] পাট চাষী মিলন মিয়া বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার পাটের ফলন ভাল হয়েছে। করোনার মধ্যেও ভাল বাজার মূল্য পেয়ে আমাদের পাট চাষীরা খুশি। প্রতি মন পাট তারা ২৭শ থেকে ২৮শ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কানি জমিতে খরচ হয়েছে ৮/১০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে কানি প্রতি তাদের লাভ হয়েছে ১০/১২ হাজার টাকা। এছাড়াও পাট থেকে পাওয়া প্রতি কুড়ি পাট খড়ি (শোলা) ৩শ টাকায় বিক্রী হচ্ছে।

[৫] আরেক চাষী সামসু মন্ডল বলেন, আমাদের এখানে উৎপাদিত পাটের মর্ধ্যে সবচেয়ে বেশি ফলন হয় তোষা, কেনাফ ও মেস্তা জাতীয় পাট। সবকটি উপজেলায় পাটের আবাদ হয়। তবে তুলনামূলক ভাবে নাসিরনগরে পাটের আবাদ হয় সবচেয়ে বেশী। এবার পাটের ন্যার্য মূল্য পেয়ে চাষীরা বেশ আনন্দে আছেন।

[৬] জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. রবিউল হক মজুমদার বলেন, জেলার ভূ-প্রকৃতি ও আবহাওয়া পাট চাষ সম্প্রসারণ করা সম্ভব। এজন্য কৃষি বিভাগের পক্ষ থেকে বিশেষ কর্মসূচী গ্রহন করা হয়েছে। সেজন্য তুষা পাটের ২২টি প্রদর্শনী দেয়া হয়েছে যেখান থেকে কৃষকরা তুষ পাট উৎপাদনে কারিগরি প্রযুক্তি নতুন জাতের ফলন বিষয়ে কুষকরা জানতে পারবে। বিশেষ কর্মসূচীর মাধ্যমে উন্নত জাতের বীজ প্রাপ্তিতে নাভি পাট বীজ উৎপাদন প্রদর্শনী স্থাপন করা হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ