শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৬ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে সাংবাদিকের  উপর প্রতিপক্ষের হামলা

মাসুম বিল্লাহ: [২] নেত্রকোনার দুর্গাপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন এক সাংবাদিক। এ ঘটনায়  সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিতভাবে অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

[৩] আহত সাংবাদিক হচ্ছেন, দৈনিক আমাদের সময়ের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি কলি হাসান। তার বাড়ি উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিরবির গ্রামে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে  প্রতিপক্ষের এলোপাথাড়ি কিল ঘুষিতে গুরুতর আহত হয় সাংবাদিক কলি হাসান ।

[৪] দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম অভিযোগের বরাত দিয়ে জানান, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়া নিয়ে বর্তমান চেয়ারম্যান  রফিকুল ইসলাম রুহুর ভাতিজা মাজহারুলের সাথে সাংবাদিক কলি হাসানের বিরোধ চলে আসছিল। এর জেরে রাতে কলি হাসান তার অসুস্থ্য এক আত্মীয়কে হাসপাতালে দেখে বের হয়ে আসার পর  হাসপাতালের মুলফটকের সামনে হামলা হয়। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকেরা  তাকে উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করান।

[৫] পরে সাংবাদিক কলি হাসানের স্ত্রী সাজেদা আক্তার রোববার বিকেলে তিনজনকে আসামী করে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে চেয়ারম্যান রুহুর ভাতিজা, বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া গ্রামের মো. রইচ উদ্দিনের ছেলে মাজহারুল ইসলামকে (৩৯) প্রধানসহ দুইজনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ৪ জনকে  আসামি করা হযেছে।

[৬] ওসি আরো বলেন,  ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও হামলায় জড়িত কাওকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

[৭] দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা  তানজিরুল ইসলাম রায়হান বলেন,  সাংবাদিক কলি হাসানকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরের বিভিন্ন অংশে  আঘাত করা হয়েছে। তবে  পিঠের একাধিক জখম বেশি ।

  • সর্বশেষ