শিরোনাম
◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১০ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালিবানের সমর্থনে কাবুলে মিছিল করলো আফগান নারী শিক্ষার্থীরা

সাকিবুল আলম:[২] শনিবার কাবুল বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের সামনে তিনশোরও বেশি নারী শিক্ষার্থী তালিবান সরকারের প্রতি সমর্থন জানিয়ে বোরকায় সারা শরীর ঢেকে এ র‌্যালিতে অংশ নেয়। ইউরো নিউজ, টাইমস অব ইন্ডিয়া

[৩] তালিবানের কঠোর শরিয়া আইন,পোশাক পরিধানের ব্যাপারে কট্টোর নীতিমালার প্রতি সমর্থন প্রকাশ করেছে সেই নারীরা। তাদের হাতে শোভা পাচ্ছিলো তালিবানের সাদাকালো পতাকা। পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছিলো তারা। তালিবানের সশস্ত্র প্রহরায় র‌্যালিতে অংশ নেওয়ার পর তারা একটি সমাবেশে যোগ দেয়। বিজনেস ইনসাইডার

[৪] সম্প্রতি অসংখ্য নারী শিক্ষা ও কাজের সুযোগের দাবিতে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালিবান বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলো। শনিবারের সমাবেশে তালিবান সমর্থনকারী নারী শিক্ষার্থীরা সেইসব প্রতিবাদকারী নারীদেরও সমালোচনা করেছে।

[৫] ১৯৯৬ থেকে ২০০১ সালের তালিবান শাসনামলে নারী অধিকার ব্যাপকভাবে খর্ব হয়েছিলো বলে অভিযোগ রয়েছে। গত মাসে কাবুল দখলের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসার পর আইন-কানুনের ব্যাপারে শিথিলতা আনার ঘোষণা দিয়েছে তালিবান।

[৬] তালিবান কর্তৃপক্ষ জানিয়েছে,আফগান নারীরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে। তবে তাদের অবশ্যই আবায়া ও নিকাব পরিধান করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়