শিরোনাম
◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৯ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেকে দেউলিয়া ঘোষণা করলেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক: বিদেশ বিভুঁইয়ে গিয়ে একের পর এক কাণ্ড ঘটিয়ে চলেছেন শ্রীলেখা মিত্র। এবার নিজেকে দেউলিয়া ঘোষণা করলেন। তাও আবার হাসিমুখে বোট ট্যাক্সিতে চেপে। সোশ্যাল মিডিয়ায় বরাবর সক্রিয় তিনি। বিদেশে গিয়েও একের পর এক পোস্ট দিয়ে চলেছেন অভিনেত্রী।

সোমবারের পোস্টেই নিজেকে দেউলিয়া ঘোষণা করেন। নীল সমুদ্রের মাঝে বোট ট্যাক্সি চড়ার ছবি ও ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ৬০ ইউরো দিয়ে প্রাইভেট বোট ট্যাক্সি ভাড়া করে লিডো থেকে ভেনিসে যাচ্ছি। দেউলিয়া হয়ে গেলাম।’ জি নিউজ

আর তার পোস্ট নিয়ে বেশ রসিকতা করছেন তার ভক্ত-অনুরাগীরা।

এর আগে ভেনিসের একটি রেস্তোরাঁয় ডিনার সারতে গিয়েছিলেন শ্রীলেখা। এ সময় এক যুবককে দেখে চোখ আটকে যায় তার। ওই যুবকের কথাতেই অর্ডার দিয়ে ফেলেন একটি মাছের রেসিপি। জমিয়ে খানাপিনা শেষ করার পর বিল পেয়ে শ্রীলেখা বুঝতে পারেন, সুন্দর ব্যাপারটা আসলে কতটা ভয়ংকর!

খাবারের বিলের অঙ্ক দেখে অভিনেত্রীর চক্ষু চড়ক গাছ। কারণ বিলে হয়েছে ৬৩.২০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৩৮৫ টাকা)। সোশ্যাল মিডিয়ায় খাবার ও বিলের কপির পাশাপাশি সেই যুবকের সঙ্গে তোলা সেলফিও পোস্ট করেছেন শ্রীলেখা। আর ক্যাপশনে লিখেছেন, ‘এই সেই কালনাগিনী মাছ। সুন্দর ছেলে দেখে দাম জিজ্ঞেস না করার ফলে এই বিল।’

জানা গেছে, ভেনিস চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’। এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রীলেখা। সেই উপলক্ষ্যেই অভিনেত্রী ভেনিস গিয়েছেন।

 

  • সর্বশেষ