শিরোনাম
◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ নারী লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস ◈ ‘ওরা যেটা করেছে, এটা খুব ভয়ংকর’: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে নারীদের বিরুদ্ধে অপরাধ চলতি বছর আগস্ট পর্যন্ত ৪৬% বেড়েছে

রাশিদুল ইসলাম : [২] ভারতের জাতীয় নারী কমিশনের অধ্যক্ষা রেখা শর্মা বলেন, আমাদের নিয়মিত সচেতন বার্তায় মানুষ এগিয়ে এসে অভিযোগ নথিবদ্ধ করছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] কমিশন সূত্রে খবর, গত বছরের তুল্যমূল্য বিচারে এই পরিসংখ্যান দিয়েছেন কমিশন প্রধান। তাৎপর্যপূর্ণ ভাবে এই ৪৬% অপরাধের অর্ধেক নথিবদ্ধ উত্তর প্রদেশে। আগস্ট পর্যন্ত গোটা ভারতে প্রায় ২০ হাজার নারী নির্যাতনের অভিযোগ দায়ের করেন। গতা বছর এ সংখ্যা ছিল মাত্র ১৩,৬১৮। এমনকি চলতি বছর শুধু জুন মাসেই ৩,২৪৮টি অভিযোগ দায়ের হয়েছে।

[৪] কমিশন প্রকাশিত পরিসংখ্যানে দেখা গিয়েছে, আগস্ট পর্যন্ত দায়ের করা ১৯ হাজার ৯৫৩টি অভিযোগের মধ্যে ৭ হাজার ৩৬টি মর্যাদাহানির অভিযোগ, ৪ হাজার ২৮৯টি গৃহহিংসা আর ২ হাজার ৯২৩টি পণ নিয়ে বিবাদে নিগ্রহ।

[৫] বিশেষজ্ঞদের মতে মর্যাদাহানির অভিযোগের একাধিক বিধি আছে। একদম প্রথমেই নারীদের আবেগকে আঘাত, যেমন শারীরিক বা মানসিক নিগ্রহ। এরপরেই ধর্ষণ কিংবা ধর্ষণের চেষ্টা আর সবশেষে সাইবার অপরাধ। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে তালিকায় একদম শীর্ষে উত্তর প্রদেশ, তারপর দিল্লি, হরিয়ানা এবং মহারাষ্ট্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়