শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৭ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাবারের আগে রাসূল (সা.) যে তিনটি কাজ করতেন

ইসলামি ডেস্ক: আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ মানব রাসূল (সা.) তার সাহাবিদের মানবজীবনে প্রয়োজনীয় প্রতিটি বিষয় শিক্ষা দিয়েছেন। ক্ষুদ্র থেকে বৃহৎ- কোনো বিষয় কীভাবে করতে হবে এবং কেমন হওয়া উচিত, তার সবকিছু তিনি জানিয়েছেন।
মানবতার জন্য তার প্রতিটি কর্ম ও পদক্ষেপ অনুসরণীয়। এতে পার্থিব ও পরকালীন সাফল্য ও সমৃদ্ধি মিলবে। তার কর্মপন্থা ও নিয়ম-নীতি অনুসরণ করলে মুমিনের জীবনে প্রশান্তির ফল্গুধারা বয়ে যাবে।ডেইলি বাংলাদেশ

আমাদের প্রিয়নবী ও আল্লাহর রাসূল (সা.) কীভাবে খাবার খেতেন এবং খাবার গ্রহণে তার কী কী সুন্নত ও পদ্ধতি ছিল- সে সম্পর্কে হাদিসের কিতাবগুলোতে প্রচুর আলোচনা এসেছে। এখানে সংক্ষিপ্ত পরিসরে খাবারের আগের তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হবে।

বিসমিল্লাহ বলে খাবার শুরু করা
খাবার গ্রহণের আগে রাসূল (সা.) সব সময় ‘বিসমিল্লাহ’ বলতেন। বিসমিল্লাহ বলতে তিনি তার সঙ্গীদেরও উৎসাহিত করতেন। এক হাদিসে আল্লাহর রাসূল (সা.) বলেন, ‘আল্লাহর নাম নিয়ে ও ডান হাত দিয়ে খাও। এবং তোমার দিক হতে খাও। ’ (বুখারি, হাদিস : ৫১৬৭; তিরমিজি, হাদিস : ১৯১৩)

খাবারের আগে ও পরে হাত ধোয়া
পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। অনুরূপভাবে খাবার খাওয়ার আগে হাত ধোয়া সুন্নত। এটা আবশ্যকও বটে। না হয় বিভিন্ন ধরনের অসুখ দেখা দিতে পারে। রাসূল (সা.) খাওয়ার আগে হাত ধোয়ার আদেশ দিয়েছেন।

আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) পানাহারের ইচ্ছে করলে, তার উভয় হাত ধুয়ে নিতেন। এরপর খাবার গ্রহণ করতেন কিংবা পান করতেন। (নাসায়ি, হাদিস : ২৬৭; বুখারি, হাদিস : ২৮৮; মুসলিম, হাদিস : ৩০৫; আবু দাউদ, হাদিস : ২২২; ইবনে মাজাহ, হাদিস : ৫৮৪; আহমাদ, হাদিস : ২৪০৮৩)

দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া
খাবার খাওয়ার সময় দস্তারখান বিছানো আভিজাত্য। এটা আমাদের নবী কারিম (সা.)-এর সুন্নতও বটে। আনাস (রা.) বলেন, ‘আল্লাহর রাসূল (সা.) পায়াবিশিষ্ট বড় পাত্রে খাবার খেতেন না। কাতাদা (রা.) কে জিজ্ঞেস করা হলো, তাহলে কীসের ওপর খানা খেতেন? তিনি বললেন, ‘চামড়ার দস্তরখানের ওপর।’ (বুখারি, হাদিস : ৫৩৮৬)

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়