শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৬ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইটনায় নৌকাডুবিতে এক তরুণের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরো এক

আনোয়ার হোসাইন : [২] কিশোরগঞ্জের ইটনার মৃগা হাওরে নৌকাডুবিতে নিখোঁজ দুজনের মধ্যে শামীম মিয়া (২০) নামের এক তরুণের লাশ উদ্ধার হয়েছে। সোমবার দুপুর সোয়া ১২টায় ঘটনাস্থলের কাছ থেকে লাশ উদ্ধার হয়।

[৩] শামীম মিয়া উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামের বাসিন্দা। নিখোঁজ রয়েছে একই গ্রামের বাসিন্দা জয় বাদশা (১৫) নামের এক কিশোর।

[৪] পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে আটটায় প্রজারকান্দা গ্রামের বুলবুল (৪০), কালাম (৪৮), সাদির মিয়া (৩৬), জয় বাদশা ও শামীম মিয়া নৌকা নিয়ে মৃগার হাওরে মাছ ধরতে যান। রাত সাড়ে ১২টায় ওই হাওরে প্রচণ্ড ঝোড়ো বাতাস শুরু হয়। এতে দুলতে দুলতে নৌকাটি একপর্যায়ে ডুবে যায়। বুলবুল, কালাম ও সাদির মিয়া সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। কিন্তু শামীম মিয়া ও জয় বাদশা নিখোঁজ হন।

[৫] ইটনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আহসান হাবীব বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই ইটনা থানার এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সকাল থেকে মৃগার হাওর ও আশপাশের এলাকায় নিখোঁজ দুজনের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু হয়। একপর্যায়ে দুপুর সোয়া ১২টায় ঘটনাস্থলের কাছের এলাকা থেকে শামীম মিয়ার লাশ উদ্ধার হয়। নিখোঁজ জয় বাদশার খোঁজে তৎপরতা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়