শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ◈ তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত ◈ একদিন পর জাতীয় গ্রিডে আবারও সামিটের এলএনজি সরবরাহ শুরু ◈ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ◈ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, জ্বালানি সহযোগিতায়ও ঢাকার পাশে দিল্লি: ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল ◈ নির্বাচনী লড়াইয়ে চাপে নেতানিয়াহু, পাশে নেই ট্রাম্প ◈ ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় একাধিক নাম, শেষ মুহূর্তে কারা এগিয়ে? ◈ সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএসবিআরএ ◈ দিল্লি হাইকোর্ট-বিমানবন্দরসহ সরকারি দপ্তরে বোমা হামলার হুমকি ◈ জুমার আজান শোনা যায়নি কলকাতার বহু মসজিদে, আতঙ্কে মুসলিমরা  

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২১ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিজিটাল সক্ষমতা অর্জনে গত ৩ বছরে ভারত সবচেয়ে পিছিয়ে: রিপোর্ট

সালেহ্ বিপ্লব: [২] ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিটাল কম্পিটিটিভনেস-এর সাম্প্রতিক ডিজিটাল রাইজার রিপোর্ট থেকে ভারতের এই পিছিয়ে পড়ার কাহিনী এ কথা জানা গেছে। দ্য প্রিন্ট

[৩] রিপোর্টে বলা হয়েছে ডিজিটাল সক্ষমতা উন্নয়নে জি-২০ দেশগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে চীন। এরপর সৌদি আরব ও ব্রাজিল। আর পিছিয়ে থাকা দেশ তিনটি হচ্ছে জার্মানি, জাপান ও ভারত।

[৪] কিছু অগ্রসর প্রযুক্তিকে সূচক ধরে এই তুলনামূলক মূল্যায়ন করা হয়েছে। সূচকগুলো হচ্ছে- থ্রি-ডি প্রিন্টিং, বর্ধিত ও ভার্চুয়াল বাস্তবতা, সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং এবং রোবোটিকস। এই প্রযুক্তিগুলোতে সাধিত উন্নয়ন দেখেই বোঝা যাবে আগামী কয়েক দশকে একটি দেশ কী পরিমাণ সমৃদ্ধি অর্জন করবে।

[৫] জি-৭ দেশগুলোর মধ্যে ডিজিটাল সক্ষমতায় শীর্ষস্থানে রয়েছে কানাডা। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে দেশটি প্রযুক্তিগত যে উন্নয়ন করেছে, তারই ফল হিসেবে তারা এ অবস্থানে এসেছে। এই জোটে খারাপ অবস্থানে রয়েছে জাপান ও জার্মানি। অনেকটা অবাক করা ব্যাপারে, এক বছর আগেও তালিকার সবচেয়ে নিচে অবস্থানকারী দেশ ইটালি ২০২১ সালে এসে জি-৭ গ্রুপে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়