শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০০ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউতে ৫১ বিশেষজ্ঞ চিকিৎসক-শিক্ষকের পদোন্নতি

শাহীন খন্দকার : [২] পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি ক্লিনিক, পেডিয়াট্রিক থাইরয়েড ক্লিনিক ও গ্রোথ ক্লিনিকের উদ্বোধনী বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, বহির্বিভাগ ১ এর ৩১৫ ও ৩১৬ নং কক্ষে শিশু বিভাগের অধীনে পরিচালিত বিভাগে শিশুদের হরমনজনিত বিভিন্ন রোগ ও সমস্যা, ডায়াবেটিস ও গলগন্ডসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা প্রদান করা হবে। প্রতি সপ্তাহের রবি, সোম ও বৃহস্পতিবার শিশুদের এই ক্লিনিকে সেবা প্রদান করা হবে বলে তিনি জানান।

[৩] রোববার শহীদ ডা. মিল্টন হলে আনুষ্ঠানিকভাবে পদোন্নতি প্রাপ্ত শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তাঁদের মধ্যে রয়েছেন ৯ জন অধ্যাপক, ১৮ জন সহযোগী অধ্যাপক ও ২৪ জন সহকারী অধ্যাপক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন উচ্চতর চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা, চিকিৎসা এবং বিভিন্ন রোগ বিষয়ে আন্তর্জাতিকমানের গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

[৪] ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, পদোন্নতি হলো কর্ম দক্ষতার সঠিক মূল্যায়ন। এর মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মস্পৃহা আরো বৃদ্ধি পাবে। তাঁরা বেশি করে উচ্চতর চিকিৎসা শিক্ষা প্রদানে ও গবেষণা কার্যক্রমে নিজেকে নিয়োজিত করতে আরো উৎসাহিত হবেন।

[৫] এসময়ে উপাচার্য চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, রোগীদেরকে আপনজনের মতো চিকিৎসাসেবা প্রদানের জন্য শিক্ষক-চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। আরো বলেন, গবেষণালব্ধ বিষয় বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রকাশের উপর গুরুত্ব দিতে হবে। ইন্সটিটিউশনাল প্রাকটিসে আগ্রহী শিক্ষকবৃন্দ পরবর্তী পদোন্নতিতে অগ্রাধিকারের কথাও বলেন।

[৬]এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ