শিরোনাম
◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলোচনা ব্যর্থ হওয়ায় তালিবান- পাঞ্জশির ন্যাশনাল ফ্রন্টের তীব্র লড়াই

রাশিদুল ইসলাম : [২] আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে তালিবান ও ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের আলোচনা হলেও কোনো শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব হয় নি। এরপর দু পক্ষের মধ্যে লড়াইয়ে পাঞ্জশির উপত্যকার তিনদিক থেকে তালিবান গতরাতে হামলা শুরু করেছে। প্রায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে পারলেও ওই এলাকা এখনো তালিবানের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। সেখানে রয়েছে সাবেক মুজাহিদিন কমান্ডার ও উত্তরাঞ্চলীয় জোটের প্রধান আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদের আধিপত্য। সিএনএন

[৩] তালিবান পাঞ্জশির উপত্যকা সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে। কোনো রক্তপাত ছাড়াই মাসুদের আত্মসম্পর্ণের দাবি জানাচ্ছে তালিবান। তবে, আহমদ মাসুদ এ দাবি জোরালোভাবে নাকচ করেছেন।

[৪] ন্যাশনাল রেজিসটেন্স ফ্রন্ট নেতারা তালিবানদের উপত্যকায় কোনো সুবিধা করতে পারছে না বলে জানিয়েছে। ফ্রন্ট নেতারা এও জানায় পাঞ্জশির সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে আছে। ফ্রন্টের মুখপাত্র ফাহিম দস্তি জানান তালিবানরা এক কিলোমিটারও অগ্রসর হতে পারেননি।

[৫] ২০০১ সাল পর্যন্ত তালিবান আফগানিস্তানের শতকরা ৯৫ ভাগ এলাকা নিয়ন্ত্রণ করলেও পাঞ্জশির নিয়ন্ত্রণের বাইরে থেকে যায়। তৎকালীন মুজাহিদিন কমান্ডার আহমদ শাহ মাসুদ তালেবানের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিরোধ গড়ে তোলেন। তার প্রতিরোধের মুখে একবারের জন্যও তালেবান পাঞ্জশিরে ঢুকতে পারে নি। আহমদ শাহ মাসুদকে আফগানিস্তানে জাতীয় বীর হিসেবে দেখা হয়।

  • সর্বশেষ