শিরোনাম
◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫১ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে মোটরসাইকেল মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

রিয়াদ ইসলাম: [২] পাবনার ঈশ্বরদীতে মাইক্রোবাসের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটর সাইকেল আরহী নিহত হয়েছেন। আজ বুধবার রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে ।

[৩] নিহতরা হলেন, ইব্রাহিম হোসেন (১৯), জয় (২০) ও অজ্ঞাত (২০)। তিনজনই মোটর সাইকেলে ছিলেন।

[৪] প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, রাত ৯ টার দিকে তিন মোটর সাইকেল আরহী দ্রুত গতিতে মোটর সাইকেল চালাচ্ছিলেন। তাঁরা পাবনা-ঈশ্বরদী সড়ক থেকে জয়নগর রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রীনসিটি পার হয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন।

[৫] ঘটনাস্থলে বিপরিত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলটি দুমরে মুচরে ঘটনাস্থলেই ইব্রাহিম ও জয় মারা যান। গুরুতর আহত অবস্থায় তাঁদের সঙ্গে থাকা অজ্ঞাতকে (২০) উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাঁকেও মৃত ঘোষণা করেন।

[৬] ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম বলেন, হাসপাতালে আসা যুবকের মাথায় আঘাত ছিল। ধারণা করা হচ্ছে মস্তৃস্কে রক্তখরণে হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

[৭] এ প্রসঙ্গে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জমান বলেন, খবর পেয়ে তিনজনের লাশ উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তিনজন পরস্পর বন্ধু ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

  • সর্বশেষ