শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৩ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেরুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩২

সাকিবুল আলম: [২] মঙ্গলবার পাহাড় থেকে বাস পড়ে গিয়ে ২ শিশুসহ ৩২ বাসযাত্রী মারা গেছে। আহত হয়েছে আরো ২০ জন। কর্তৃপক্ষ জানিয়েছে, গত চারদিনের ব্যবধানে এ নিয়ে তৃতীয়বারের মতো বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটলো দেশটিতে। নিউএইজ ওয়ার্ল্ড

[৩] রাজধানী লিমা থেকে ৩৭ মাইল পূর্বে ক্যারেটেরা সেন্ট্রাল রোডের কাছাকাছি একটি সরু রাস্তায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছিলো। দুর্ঘটনার শিকার বাসটিতে যাত্রী ছিলো ৬৩ জন।

[৪] পুলিশ কমান্ডার সিজার কারভেন্টাস জানিয়েছে, দুর্ভাগ্যজনকভাবে এ দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছে। তিনি আরও বলেন, মৃতদের তালিকায় রয়েছে ৬ ও ৩ বছর বয়সী দুইজন শিশু।

[৫] পুলিশ বিভাগ একটি টুইটবার্তায় জানিয়েছে, হতাহতদের উদ্ধারে অভিযান চলছে। এ দুর্ঘটনার জন্য তিনি বাস চালকের বেপরোয়া ও উচ্চ গতিকে দায়ী করেছেন। দুর্ঘটনায় বেঁচে ফেরা এক যাত্রী বলেছেন, বড় একটি পাথর খণ্ডের সঙ্গে ধাক্কা লেগে বাসটি ৬৫০ ফুট নিচের একটি খাদে পড়ে গিয়েছিলো। সম্পাদনা: মিনহা্জুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়