শিরোনাম
◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ ◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংসদ অধিবেশন বিকেলে শুরু হয়েছে

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের ১৪তম অধিবেশন শুরু হয়েছে। বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়েছে। করোনার কারণে এবারও মানা হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধি।এবারের অধিবেশন চলবে ৪ কার্যদিবস। সংসদ অধিবেশনে সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত রয়েছেন।

[৩] কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে শোকপ্রস্তাব আনা হয়েছে। চলতি সংসদের সংসদ সদস্য হওয়ায় আলী আশরাফকে নিয়ে সংসদে আলোচনা চলছে। আলোচনার শুরুতে আলোচনায় অংশ নিয়েছেন সাবেক মন্ত্রী মুজিবুল হক।

[৪] অধিবেশনের শুরুতেই ৫ সদস্য বিশিষ্ট সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করা হয়।তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন। এর আগে ৫ সদস্য বিশিষ্ট সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করা হয়।

[৫] জাতীয় সংসদের চীফ হুইপ নুর-ই আলম চৌধুরী বলেন, করোনাকালীন অন্যান্য অধিবেশনের মতোই অধিবেশন বসেছে। কোভিড-১৯ টেষ্ট করে যাদের ফলাফল নেগেটিভ আসবে তারাই অধিবেশনে যোগ দিচ্ছেন।

[৬] এদিকে করোনার কারণে এবার সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বৈঠক বসবে। ওইদিন বিকেল সাড়ে ৪টায় বসবে অধিবেশন। এছাড়াও ২ ও ৪ সেপ্টেম্বর বেলা ১১টায় সংসদ অধিবেশন বসবে। করোনার কারণে তাড়াতাড়ি অধিবেশন শেষ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এবারও সংসদে প্রবেশের অনুমতি পায়নি সাংবাদিকরা।

 

  • সর্বশেষ