শিরোনাম
◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান!

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ১০:৩৯ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দলে আরও ৯ জন

স্পোর্টস ডেস্ক: [২] কোভিড-১৯ পরিস্থিতিতে আসন্ন আন্তর্জাতিক সূচিতে অনেক দেশের খেলোয়াড়কে ছাড়তে রাজি নয় প্রিমিয়ার লিগ ও লা লিগার ক্লাবগুলো। পরিস্থিতি বিবেচনায় আগামী মাসে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বে তিনটি ম্যাচের জন্য পূর্বঘোষিত দলে নতুন ৯ জন খেলোয়াড় যোগ করেছে ব্রাজিল।

[৩] জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর এই সপ্তাহেই মাঠে ফিরতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ২ সেপ্টেম্বর তারা খেলবে চিলির মাঠে। এর তিন দিন পর দেখা হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে। এরপর আগামী ৯ সেপ্টেম্বর ব্রাজিলিয়ানরা লড়বে পেরুর বিপক্ষে।

[৪] টোকিও অলিম্পিকসে সোনা জয়ী দলের ৬ জনকে নিয়ে গত ১৩ অগাস্ট ২৫ সদস্যের পূর্ণশক্তির স্কোয়াডই ঘোষণা করেছিলেন তিতে। শুক্রবার তার সঙ্গে আরও নতুন ৯ জনকে যোগ করেন তিনি। ডাক পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলে নতুন মুখ গোলরক্ষক এভেরসন, দুই ডিফেন্ডার সান্তোস ও মিরান্দা, তিন মিডফিল্ডার এদেনিলসন, মাতেউস নুনেস ও জের্সন এবং তিন ফরোয়ার্ড হাল্ক, ভিনিসিউস জুনিয়র ও মালকম।

[৫] করোনাভাইরাস মহামারীর কারণে যুক্তরাজ্য সরকারের লাল তালিকায় পড়েছে লাতিন আমেরিকার সব দেশ। এসব দেশ থেকে ফিরে বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে সবাইকে। এতে লিগে পরের কয়েকটি ম্যাচে ওই খেলোয়াড়রা অনিশ্চিত হয়ে পড়বে। একারণে ক্লাবগুলো তাদের খেলোয়াড় ছাড়তে রাজি নয়। - রিওটাইমস/ বিডিনিউজ

  • সর্বশেষ