শিরোনাম
◈ ইরানে এবার বিশাল যে খনির সন্ধান পাওয়া গেল ◈ বাবার মরদেহ বারান্দায়, কবরের জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ ◈ খরা ও ভূমি অবক্ষয় মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চাইল বাংলাদেশ ◈ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ ◈ এসএসসি পরীক্ষার বিশেষ ১৪ নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ এপ্রিল-মার্চ অর্থবছর: কর্মপন্থা নির্ধারণে ৫ সদস্যের কমিটি গঠন ◈ ৪৯ মি‌লিয়‌নে বি‌ক্রি হ‌লো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল  ◈ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী ◈ ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৩৮

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০১:১১ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৮২ হাজার ৩শ জনকে কাবুল থেকে সরিয়েছে যুক্তরাষ্ট্র, বিমান বন্দর ব্যবহারে সহায়তা করছে তালেবান

রাশিদুল ইসলাম : [২] এখনো ৪ হাজার মার্কিন সেনা কাবুলে রয়ে গেছে। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে এসব সেনা, মার্কিন ও আফগান নাগরিককে সরিয়ে নিতে হবে। ৩১ আগস্ট ডেডলাইন হওয়ায় এরপর কাবুল বিমান বন্দরে পরিবহন বিমানগুলো আর নামতে পারবে না। সিএনএন

[৩] রুশ বার্তা সংস্থা স্পুটনিক বলছে তালেবানরা শুধুমাত্র বিদেশি নাগরিকদের কাবুল বিমান বন্দরে যেতে দিচ্ছে।

[৪] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন বলেছেন আফগানিস্তান থেকে মার্কিন ও মিত্রদেশগুলোর নাগরিকদের ফিরিয়ে আনার ব্যাপারে তালেবানরা প্রতিশ্রুতিবদ্ধ। বিশে^র অর্ধেকেরও বেশি ১১৪টি দেশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে আফগানিস্তান থেকে তাদের ফিরিয়ে আনার ব্যাপারে ৩১ আগস্টের পরও তালেবানদের সহযোগিতা করা উচিত।

[৫] এদিকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে যত দ্রুত সম্ভব কাবুল ছেড়ে চলে আসতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের। শঙ্কা করা হচ্ছে আত্মঘাতী হামলার। চারজন সন্দেহজনক ব্যক্তিকে বিমানবন্দরে আশপাশে ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করা হয়েছে।

[৬] বিমানবন্দরে অ্যাবেয় গেট, পূর্ব বা উত্তর গেটের কাছে যারা আছেন, তাদের দ্রুত নিরাপদ জায়গায় পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন নাগরিকদের হামিদ কারজাই বিমানবন্দর বা তার আশপাশে ভিড় না জমাতে বলা হয়েছে।

[৭] এদিকে আফগানিস্তানের পলাতক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ সাবেক আশরাফ গনি সরকারের পতনের কারণ হিসেবে ভারতের নিউজ ১৮ টিভি চ্যানেলকে বলেন কাতারে আন্তঃআফগান আলোচনায় তালেবানকে স্বীকৃতি দিতে কাবুলকে ওয়াশিংটনের কঠোর চাপ প্রয়োগ এবং আফগান সরকারের হাতে যথেষ্ট গোয়েন্দা তথ্য না থাকার কারণে গনি সরকারের পতন হয়েছে।

  • সর্বশেষ