শিরোনাম
◈ ফাইনালে আর্জেন্টিনার এনজোর লাল কার্ড নিয়ে যা বলছে ভিএআর ◈ হামের উপসর্গে আরও পাঁচ মৃত্যু, সিলেটে তিনজন ◈ স্টারমারের স্থলাভিষিক্ত বার্নহাম, ব্রিটেনে নতুন সরকার ◈ বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হচ্ছে ভারতের তৈরি ২০০ আধুনিক কোচ, বাড়বে যাত্রী পরিবহন সক্ষমতা ◈ জুলাই সনদে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর একসঙ্গে বসা উচিত: রিজভী ◈ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ ◈ সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবিকে কড়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ চার স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার সতর্কবার্তা ◈ এডিবির লোগো-পরিচয় ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল সংস্থাটি ◈ লং মার্চ ঘিরে রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট (ভিডিও)

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৪:৫৩ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে এক নারীর রহস্যজনক মৃত্যু

জাহাঙ্গীর লিটন : [২] জেরিন নামে ২০ বছর বয়সী এক নারীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে তার। মধ্যরাতে ময়না তদন্ত ছাড়াই পুলিশের নির্দেশে মরদেহটি দাফন করা হয়েছে। এদিকে কেউ এ ঘটনার কারন জানাতে পারেনি।

[৩] তবে কৌতুহলের শেষ নেই জনমনে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে। নিহত জেরিন একই এলাকার মো. জাহাঙ্গীরের মেয়ে।

[৪] জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে নিজেদের বাড়ির পাশে একটি ঘরে ঝুলন্ত অবস্থায় জেরিনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। এসময় আশে পাশের লোকজন ও পরিবারের সঙ্গে আলাপ করেন তারা। সুরত হাল রিপোর্টও করা হয়। তার ব্যবহৃত একটি মুঠোফোন উদ্ধার করে পুলিশ।

[৩] এদিকে খোঁজ নিয়ে জানা যায়, জেরিন ও একই এলাকার বাসিন্দা (সাবেক ইউপি সদস্য) নুরুল ইসলামের ছেলে সোহেলের (প্রবাসী) সঙ্গে পারিবারিক কলহের কারণে সম্প্রতি তাদের বিয়ে বিচ্ছেদ হয়। কিছুদিন পূর্বে সোহেল বাড়ীতে আসে। আর ঝুলন্ত অবস্থায় জেরিনের লাশ মিলে এদিন। প্রবাস ফেরত সোহেল বিত্তবান ও প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে ভয়ে কেউ মুখ খুলতে রাজি হচ্ছেনা। তবে স্থানীয় এলাকাবাসী বলছেন, মৃত্যুটি রহস্যজনক। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উৎঘাটনের দাবি সচেতন মহলের।

[৪] স্থানীয়রা বলছেন, দুপুরে মোবাইল ফোনে কথা বলে জেরিন। কথা বলা শেষ হলে কান্নায় ভেঙ্গে পড়েন। ঘটনার একপর্যায়ে সন্ধ্যায় বাড়ীর সামনে একটি ঘরে ঝুলন্ত লাশ দেখতে পায় তারা।

[৫] নিহতের বাবা জাহাঙ্গীর বলেন, জেরিনের সাথে সোহেলের বিয়ে হওয়ার পর ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হওয়ার সময় সোহেল প্রবাসে ছিলো। এখন কি কারণে সে (জেরিন) আত্মহত্যা করেছে জানিনা। এদিকে মেয়ের মৃত্যুর শোকে জেরিনের মা অচেতন অবস্থায় পড়ে থাকায় তার বক্তব্য নেওয়া জায়নি।

[৬] স্থানীয় ইউপি সদস্য জাবেদ হোসেন মামুন জানান, পরিবারের কোন অভিযোগ না পেয়ে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার জন্য বলেছেন। পরে রাতেই নিহতের মরদেহ দাফন করা হয়।

[৭] এদিকে সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, এটি নিশ্চিত আত্মহত্যা। পরিবারের কোনও অভিযোগ নেই। তারা আবেদন করায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়