শিরোনাম
◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৮:৫৩ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু

সাদেক আলী: চট্টগ্রামে আবারও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হঠাৎ করে বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জন মারা গেছেন। এ সময় নতুন করে ৩১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১৮ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নগরে ৫ জন ও বিভিন্ন উপজেলায় ৫ জন। আক্রান্তদের মধ্যে নগরে ২০২ জন ও বিভিন্ন উপজেলায় ১১৬ জন। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে ১ হাজার ১৯৩ জনের মৃত্যু হয়েছে। আরটিভি

  • সর্বশেষ