শিরোনাম
◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০২:৫৪ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজা সীমান্ত বন্ধ করলো মিসর

নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার মূল সীমান্ত ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে মিসর। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, উপত্যকাটির শাসক দল হামাসের সঙ্গে উত্তেজনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলা ট্রিবিউন

এই বছরে প্রথমবারের মতো কোনও কর্মদিবসে রাফাহ ক্রসিং বন্ধ রাখলো মিসর। গত মে মাসে হামাস-ইসরায়েল ১১ দিনের যুদ্ধের সময়ও এটি খোলা রাখে মিসরীয় কর্তৃপক্ষ।

মিসরীয় ওই কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল-হামাসের মধ্যে দীর্ঘমেয়াদে যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে মধ্যস্ততা করছে কায়রো। আর তারই অংশ হিসেবে চাপ প্রয়োগ করতে ক্রসিংটি বন্ধ রাখা হয়েছে। তবে কতোদিন এটি বন্ধ রাখা হবে তা স্পষ্ট নয় বলে জানান ওই কর্মকর্তা।

হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইয়াদ আল বোজাম জানিয়েছেন, রাফাহ ক্রসিং বন্ধ করে দেওয়ার বিষয়ে অবগত হয়েছেন তারা। এটি খুলে দিতে মিসরীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানান তিনি।

আইয়াদ আল বোজাম বলেন, ‘ক্রসিংটি বন্ধ রাখা হলে গাজা উপত্যকার অভ্যন্তরে মানবিক সংকট বাড়বে। আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব ক্রসিংটির কার্যক্রম আবারও শুরু হবে।’

উল্লেখ্য, গাজা উপত্যকার একমাত্র সীমান্ত ক্রসিং রাফাহ, যেটির নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়