শিরোনাম
◈ মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ◈ এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থায়ন জটিলতা কাটছে, আগ্রহী চীনা ব্যাংক ◈ ঢাকা থেকে সারাদেশে বাসভাড়া কত, দেখুন নতুন তালিকা ◈ মক্কায় দ্বিতীয়বার সতর্কবার্তা, কী ঘটছে সৌদিতে? ◈ ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ অক্টোবর ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ ◈ সুপার এল নিনোয় সত্যিই কি মারা যাবে সাড়ে ৪ লাখ মানুষ? ঝুঁকিতে কোন দেশগুলো  ◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০৪:৫২ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা রোগীদের সেবায় এগিয়ে এলো পটুয়াখালী প্রেসক্লাব, অক্সিজেন ব্যাংক’ এর উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট চালু না হওয়ায় সংকটাপন্ন করোনা রোগীরা। তাই করোনা রোগীদের অক্সিজেন সেবা দিতে " করোনা যুদ্ধে আমরাও” শ্লোগান নিয়ে চালু হয়েছে পটুয়াখালী প্রেসক্লাব অক্সিজেন ব্যাংকের কার্যক্রম।
২০ আগস্ট শুক্রবার সকালে শহরের সদর রোডস্থ প্রেসক্লাব মিলনায়তনে "পটুয়াখালী প্রেসক্লাব অক্সিজেন ব্যাংক" এর কার্যক্রম ফিতা কেটে উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ কাজী আলমগীর।

প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যার্নাজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জালাল আহমেদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি এম সরফরাজ, অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজুর রহমান, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফাতেমাতুজ জোহরা বৃষ্টি। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাবেক সাধারন সম্পাদক মো. জাফর খান, সাবেক সহ-সভাপতি কে.এম এনায়েত হোসেন,অর্থ বিষয়ক সম্পাদক আবুল হোসেন তালুকদার,সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শংকর লাল দাস, যুগ্ম সাধারন সম্পাদক মোজাহিদুল ইসলাম নান্নু, সদস্য আতিকুল আলম সোহেল, চিন্ময় কর্মকার, বিলাস দাস, জাহাঙ্গীর হোসেনসহ গণমাধ্যমকর্মীবৃন্দ।

বক্তারা করোনা রোগীদের সেবায় দক্ষিনাঞ্চলের ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে "পটুয়াখালী প্রেসক্লাব অক্সিজেন ব্যাংক" কার্যক্রম চালু করায় সাধুবাদ জানান। এ মহতী কার্যক্রমে সাধ্যমত সহযোগিতা করার আশ্বাস দেন অতিথিবৃন্দ। প্রথম পর্যায়ে ১০টি সিলিন্ডার নিয়ে কার্যক্রম শুরুকরা হচ্ছে। হট লাইনে ফোন দিয়ে ২৪ ঘন্টা এ সুবিধা নেয়া যাবে বলে জানান প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জালাল আহম্মেদ।
প্রথম পর্যায়ে ১০টি সিলিন্ডার নিয়ে কার্যক্রম শুরুকরা হচ্ছে। হট লাইনে ফোন দিয়ে ২৪ ঘন্টা এ সুবিধা নেয়া যাবে বলে জানান প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহম্মেদ। এ অক্সিজেন ব্যাংক’র হট লাইন হচ্ছে : ০১৭৯৪৭৪৬৯৪৪, ০১৭১২৯৮০৯২৫, ০১৭১৬০৫২৫৭৮

  • সর্বশেষ