শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০৯:৩০ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের শীর্ষ ক্লাব ব্রাদার্স ইউনিয়নের ৪৫ বছর পর অবনমন

স্পোর্টস ডেস্ক : [২] মঙ্গলবার (১৭ আগস্ট) মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের বিপক্ষে ৪-০ গোলে হেরেছে দলটি। ফলে প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে ঢাকার গোপীবাগের দলটির। দেশের ফুটবলের শীর্ষ পর্যায় থেকে ৪৫ বছর পর অবনমন হলো ব্রাদার্সের।

[৩] সাংস্কৃতিক সংগঠন হিসেবে ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় ব্রাদার্স ইউনিয়ন। ১৯৭৩ সালে ফুটবলে আবির্ভূত হয় তারা। এর দুই বছর পরই উঠে আসে দেশের ফুটবলের শীর্ষ স্তরে। দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে একসময় পাল্লা দিয়েছে ব্রাদার্স। কিন্তু বেশ ক’বছর ধরেই বড় দল গড়তে ব্যর্থ ছিল ক্লাবটি।

[৪] ২০০৭ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর দুইবার অবনমন হওয়ার খুব কাছাকাছি এসেও বেঁচে গিয়েছিল ব্রাদার্স। ২০১২-১৩ মৌসুমে ৯ দলের মধ্যে হয়েছিল অষ্টম এবং ২০১৮-১৯ মৌসুমে ১৩ দলের মধ্যে হয়েছিল ১১তম। এবার আর শেষ রক্ষা হলো না দলটির।

[৫] এবারের আসরে সবার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয় আরামবাগ ক্রীড়া সংঘের। আগামী মৌসুমে আরামবাগ ও ব্রাদার্স খেলবে পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে। - দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়