শিরোনাম
◈ যা ঘটেছিল ডা. কামরুলের সেই সিকেডি হাসপাতালে! ◈ এবার সিলেটেও ‘হানিট্র্যাপ’, উলঙ্গ মহিলার সঙ্গে ছবি ও ভিডিও ধারণ ◈ শিক্ষকদের ন্যূনতম দক্ষতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় সবার পেছনে বাংলাদেশ! ◈ আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া পরিস্থিতিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ◈ চুক্তিহীন শেষ ‘ইসলামাবাদ টকস’: ইরানের শর্ত না মানায় হতাশ যুক্তরাষ্ট্র ◈ ঢাকাসহ চার সিটিতে আজ থেকে হাম–রুবেলা টিকাদান শুরু ◈ দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, বৈঠকে অগ্রগতির ইঙ্গিত ◈ বিসিবির শর্তে আটকে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা ◈ অর্থনৈতিক চাপে পাকিস্তান, সহায়তার হাত বাড়াল সৌদি আরব ◈ ইরানের জব্দকৃত সম্পদ ফেরাতে সম্মত যুক্তরাষ্ট্র, কূটনীতিতে নতুন মোড়

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একদিনে আরো ৩২৯ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত এক

শিমুল মাহমুদ: [২] চলতি বছর একদিনে এই প্রথমবারের মতো ৩০০ জনের বেশি ডেঙ্গুতে আক্রান্ত হলেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গু সংক্রমণে ২৬ জন মারা গেছেন। এর মধ্যে জুলাই মাসে ১২ জন ও আগস্টের এ পর্যন্ত ১৪ জন মারা গেছেন।

[৩] গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩২৯ জনের মধ্যে ২৩ জন ঢাকার বাইরে এবং বাকি ৩০৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৬৫০ জনে। তাদের মধ্যে ৩৫৩ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন।

[৫] ঢাকা শিশু হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. কুমার সরকার বলেন, শুরুর দিকে ঢাকা দক্ষিণ সিটি এলাকার রোগী বেশি ছিলো। এখন উত্তর সিটিতে রোগীর সংখ্যা বেশি। আক্রান্তদের বেশিভাগের বয়স পনের বছরের কম।

[৬] প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেছেন, ডেঙ্গুর বিপজ্জনক লক্ষণগুলো হলো: তীব্র পেটে ব্যথা, ক্রমাগত বমি, পেটে বা ফুসফুসে পানি জমা ও শ্বাসকষ্ট, অতিরিক্ত দুর্বলতা, অবসাদ কিংবা অস্থিরতা, চামড়া কিংবা মিউকাস ঝিল্লির নিচে রক্তক্ষরণ অথবা নাক, মুখ বা মলদ্বার থেকে তীব্র রক্তপাত, যকৃত ২ সে.মি.র বেশি বড় হয়ে যাওয়া, রক্তে অণুচক্রিকার পরিমাণ দ্রুত কমে যাওয়া ও হেমাটোক্রিট দ্রুত বৃদ্ধি পাওয়া, জন্ডিস এবং প্রস্রাবের পরিমাণ কমতে থাকা, রক্তচাপ হঠাৎ কমে যাওয়া, নাড়ির স্পন্দন অত্যন্ত ক্ষীণ ও দ্রুত হওয়া, শরীরের হাত-পা ও অন্যান্য অংশ ঠান্ডা হয়ে যাওয়া। সম্পাদনা: হাসান হাফিজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়