শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ১১:৩৫ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জো বাইডেন আফগানিস্তান থেকে সরে আসার সিদ্ধান্ত সঠিক বলেই মনে করছেন

গাজী নাসিরউদ্দিন আহমেদ: জো বাইডেন আফগানিস্তান থেকে সরে আসার সিদ্ধান্ত সঠিক বলেই মনে করছেন। তিনি বলছেন, আমেরিকান সৈন্যরা এমন কোন যুদ্ধে অংশ নেবে না বা জীবন দেবে না যেখানে আফগান সশস্ত্রবাহিনী নিজেরাই যুদ্ধ করছে না। এখন আফগানিরা নিজেদের আত্মরক্ষার যুদ্ধ করেনি কেন? কেউ কেউ বলছেন, গত কয়েকমাস তাদের বেতন হয়নি। এই জায়গা থেকে নির্দ্বিধায় বলা যায়, তালেবানরা যুদ্ধ করে কাবুল জয় করেনি। যা হয়েছে তাকে ক্যুর বেশি বলা যাবে না। তালেবান ভোটেও আসেনি, দখলদার বাহিনীকে হটিয়েও আসেনি, গণ অভ্যুত্থান করেও ক্ষমতায় বসেনি। ক্যু যেহেতু বলছি সেহেতু ধরে নিতেই হবে, এতে এক্সটার্নাল শক্তির যোগসূত্র আছে। তালেবানের পুরনো মিত্র পাকিস্তান। পাকিস্তানের পুরনো মিত্র চীন। আফগানিস্তানে অতীতে আগ্রাসন চালানো রাশিয়াও পাকিস্তান-চীনের সঙ্গে গলা মিলিয়ে তালেবানদের স্বীকৃতি দিয়েছে। টার্কি, ইরানও দিয়েছে। তালেবানদের ধর্মগুরু সৌদি আরব কি করে দেখার বিষয়। যারা বলছে, তালেবানের শাসন মানে আফগানিদের আত্মনিয়ন্ত্রণ তারা বোকার স্বর্গে বাস করছেন। এতদিন একটা মুখোশে সেখানে আমেরিকান রাজত্ব ছিল। এবার মুখোশবিহীন তালেবান। সঙ্গে এত এত বৈদেশিক স্বার্থের লেজ। আফগান পরিস্থিতির অবনতি ঘটল নিঃসন্দেহে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়