শিরোনাম
◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ১১:২১ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলিক অধিকারকে সন্মান দিলে তালেবানকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র বললেন ব্লিনকেন

রাশিদুল ইসলাম : [২] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন বলেছেন আফগানিস্তানের ভবিষ্যত সরকারকে তার দেশ স্বীকৃতি দেবে যদি তালেবানরা মৌলিক অধিকারকে সন্মান জানায়। ব্লিনকেনকে সাংবাদিকরা প্রশ্ন করেন চীন তালেবানকে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাষ্ট্র এখন কি করবে? এ প্রশ্নের জবাবে ব্লিনকেন বলেন, সন্ত্রাসের ঘাঁটি না হলে আমরা অবশ্যই ভবিষ্যত আফগান সরকারের সঙ্গে কাজ করব। ডন

[৩] ব্লিনকেন বলেন কোনো সরকার যদি নারী ও দেশটির নাগরিকদের মৌলিক অধিকারকে স্বীকৃতি না দেয় এবং সন্ত্রাসকে বেছে নেয় তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কখনই তা হতে দেবে না।

[৪] ব্লিনকেন বলেন আন্তর্জাতিক সহায়তা প্রদান বা আফগানিস্তানের ওপর থেকে ততক্ষণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না যতক্ষণ আফগান সরকার মানবাধিকার নিশ্চিত করা সহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা থেকে বিরত না থাকবে।

[৫] তবে ব্লিনকেনের বক্তব্য আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দেওয়ার মতো শোনাচ্ছে, এমন প্রশ্নের জবাবে ব্লিনকেন বলেন, যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব অর্থনৈতিক, কূটনৈতিক, রাজনৈতিক - যে সমস্ত সরঞ্জাম রয়েছে তা আফগানিস্তানের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবহার করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়