শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০৩:৩৫ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিকারাগুয়ায় প্রধান পত্রিকা লা পেরেনসার অফিসে পুলিশের তল্লাশী

সাখাওয়াত হোসেন:[২] পত্রিকাটির ব্যবস্থাপকের বিরুদ্ধে শুল্ক ফাঁকি এবং অর্থ পাচারের অভিযোগে তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিকারাগুয়ার প্রধান গুরুত্বপূর্ণ পত্রিকা হলো লা পেরেনসা যা নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা সরকারের কর্মকাণ্ডের কঠোরভাবে সমালোচনা করে আসছিলো। আর এ কারণেই সরকার এই পত্রিকা অফিসে অভিযান চালানোর নির্দেশ দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি

[৩] এ পত্রিকাটির মালিক মূলত ক্রিশ্চিয়ানা চ্যামোরোর পরিবার। ক্রিশ্চিয়ানা চ্যামোরো দেশটির বড় মাপের একজন নেতা যাকে প্রেসিডেন্ট ওর্তেগার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরে দুই মাস আগে আটক করা হয়েছিলো।

[৪] পত্রিকাটির বেশ কিছু সাংবাদিক জানিয়েছেন, অভিযান পরিচালনার পূর্বে পুলিশ বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিলো এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন সরঞ্জাম সরিয়ে নিচ্ছিলো। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়