শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঙ্গলে নমুনা সংগ্রহে পারসিভিয়ারেন্সের ব্যর্থতার কারণ জানালো নাসা

সুমাইয়া মিতু: [২] গত সপ্তাহে মঙ্গলের পাথর থেকে নমুনা সংগ্রহ করতে ব্যর্থ হয় নাসার রোভার পারসিভিয়ারেন্স। মঙ্গলের মাটিতে বিভিন্ন নমুনা সংগ্রহ করে সম্ভাব্য প্রাণের অস্তিত্ব খোঁজাই এই রোভারের প্রধান কাজ। সেই কাজেই কেনো গত সপ্তাহে ব্যর্থ হলো পারসিভিয়ারেন্স তার কারণ ব্যাখ্যা করেছে নাসা। জানানো হয়েছে, নমুনা সংগ্রহের জন্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি নমনীয় ছিলো পাথরগুলো। সেগুলো এতোই নরম ও ঝুরঝুরা ছিলো যে রোভার সেখান থেকে নমুনা সংগ্রহ করতে পারেনি। ইয়ন

[৩] এপর্যন্ত অন্য কোনো গ্রহে প্রেরণকৃত রোভারগুলোর মধ্যে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির রোভার হলো পারসিভিয়ারেন্স। এটি প্রায় ৩ ইঞ্চি বা ৮ সেন্টিমিটার পর্যন্ত গর্ত করতে এবং উচ্চ রেজুলিউশনের ছবি তুলে পৃথিবীতে পাঠাতে সক্ষম।

[৪] নাসার বিজ্ঞানীরা জানান, পাথরটি নমুনা হিসেবে পৃথিবীতে আনার মতো যথেষ্ট শক্ত ছিলো না। তাই রোভার তার পরবর্তী নমুনা সংগ্রহের জন্য নিদিষ্ট স্থানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে। ধারণা করা হচ্ছে, আগামী মাসের মধ্যে সেটি গন্ত্যবে পৌঁছাতে পারবে।

[৫] উল্লেখ্য, ইউরোপীয় মহাকাশ সংস্থার সঙ্গে যুক্ত হয়ে নাসা অগামী দশকের মধ্যে এই ধরনের আরও দুটি মঙ্গল অভিযানের পরিকল্পনা করছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়