শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৪:২৭ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধ উপেক্ষা করেই বুস্টার ডোজের অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র

মারুফ হাসান : [২] ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এ ঘোষণা দিতে পারে।

[৩] তবে যাদের শারীরিক জটিলতা ও রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, তারাই এই ডোজ পাবে। যদিও গরিব দেশগুলোকে টিকা দেওয়ার জন্য ধনী দেশগুলোকে বুস্টার ডোজ না দেওয়ার আহ্বান জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর এনবিসি নিউজ ও সিএনএনের।

[৪] মডার্না ও ফাইজারের টিকার ক্ষেত্রে তৃতীয় ডোজ দেওয়া হবে। এ প্রসঙ্গে এফডিএর এক মুখপাত্র বলেন, দুর্বলদের তৃতীয় ডোজ দেওয়ার ব্যাপারে গভীরভাবে পর্যবেক্ষণ চলছে। এফডিএ ও সিডিসি (রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্র) খুব শিগগির এসব তথ্য প্রকাশ করবে। সিডিসির তথ্যসূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ৯০ লাখ মার্কিনির করোনা প্রতিরোধব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। এটা তাদের বিভিন্ন জটিল রোগ ও ওষুধ নেওয়ার কারণে হয়েছে।

[৫] টিকার তৃতীয় অনুমোদন দেওয়ার বিষয়টি নিয়ে প্রথম খবর প্রকাশ করে যুক্তরাষ্ট্রের আরেক গণমাধ্যম এনবিসি। এ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা বলেছেন, দিন দিন এটা পরিষ্কার হচ্ছে, টিকা নেওয়ার পরও অনেকে এখনো ঝুঁকিপূর্ণ। কারণ, করোনার বিরুদ্ধে সুরক্ষা দিতে তাঁদের রোগ প্রতিরোধব্যবস্থা যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠেনি।

[৬] এছাড়া যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ লোক এখনো প্রথম ডোজেরই টিকা নেয়নি। এ অবস্থায় আগামী মাসে বুস্টার ডোজ শুরু করা যায় কি না, তা বিবেচনা করছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তবে তৃতীয় ডোজের জন্য অনুমোদন একমাত্র দিতে পারে এফডিএ। কিন্তু কিছু রাজ্যে এফডিএর অনুমোদন ছাড়াই তৃতীয় ডোজ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

[৭] এ পর্যন্ত করোনাভাইরাসের যেসব টিকার অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলো এক কিংবা দুই ডোজের। ফলে, তৃতীয় ডোজের জন্য নতুন অনুমোদন লাগবে। আর এ অনুমোদন আসতে হবে এফডিএর কাছ থেকে। এ সংস্থার কাছ থেকে অনুমোদন পাওয়ার পর সেটা যাবে সিডিসির কাছে। সিডিসি জানাবে টিকার এ তৃতীয় ডোজ আদৌ ব্যবহার করা হবে কি না। সিএনএনের খবরে বলা হয়েছে, সূত্র বলেছে, স্থানীয় সময় শুক্রবার সিডিসির টিকাবিষয়ক উপদেষ্টারা এ নিয়ে একটি বৈঠকে বসবেন।

  • সর্বশেষ